Advertisement

উখিয়ায় নিমর্ানাধীন মসজিদ ভাংচুর করেছে সন্ত্রাসীরা

শফিউল আলম নুরী, উখিয়া 
কঙ্বাজারের উখিয়ার বালুখালীতে মসজিদ ভাংচুর করে পবিত্র কোরআনের
অবমাননা করেছে সন্ত্রাসীরা। মসজিদের জমি জবর দখলে ব্যর্থ হয়ে গত সোমবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সন্ত্রসীরা পরিকল্পিতভাবে মসজিদে হামলা চালায়। এ ঘটনায় শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা এলাকায় বিক্ষোভ করেছে। 
অভিযোগে প্রকাশ, উখিয়ার বালুখালীর চরা দারুল ফেরদৌসিয়া নুরানী মাদ্রসা, হাফেজ খানা ও এতিম খানা, মসজিদ নামে একটি ধমর্ীয় প্রতিষ্টান ২০০৬ সালে এলাকার লোকজনের সহায়তায় প্রতিষ্টা করা হয়। গত সোমবার বালুখালী এলাকার ছৈয়দ আহম্মদের ছেলে ফিরোজ আহম্মদ (৩৫), মোঃ সিরাজ (৩৮), মোঃ কবির (৪০), নুরুল ইসলামের ছেলে শাহ আলমগীর (২৩), জাহাঙ্গীর আলম সহ একদল সন্ত্রাসী মসজিদের জমি জবর দখলের পায়তারা করে মসজিদ ভাংচুর করে এবং মসজিদের ভিতর থাকা পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ সহ বিভিন্ন ধমর্ীয় পুস্তুক তচনছ করে মুসলমানদের ধমর্ীয় অনুভুতিতে আঘাত হানে। এ সময় বাধা দেওয়ায় সন্ত্রাসীরা মসজিদের পরিচালক মৌলানা হাফেজ মোঃ ইছাহাক (২৪) কে মারধর করে। স্থানীয় মহিলা মেম্বার নুর বানু জানান, সন্ত্রাসীরা মসজিদ ভাঙচুর ও পবিত্র কোরআন অবমাননা করায় এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। তিনি ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করেছেন। এ ঘটনায় মসজিদের পরিচালক মৌলানা হাফেজ মোঃ ইছাহাক বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments