Advertisement

এমপি বদির প্রশ্নের জবাবে সংসদে শ্রম ও জনশক্তি মন্ত্রী : সরকার আগামীতে আরও ২ লক্ষ ৫০ হাজার শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করবে

প্রেস বিজ্ঞপ্তি 
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি গতকাল সোমবার
বিকাল সাড়ে ৪টায় জাতীয় সংসদে শ্রম ও জনশক্তি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের নিকট প্রশ্ন করে বলেন, দীর্ঘদিন ধরে বৈদেশিক শ্রমিক জটিলতার কারণে প্রতিনিয়ত মালেশিয়ায় চোরাই পথে জনশক্তি পাচারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সাংসদ আবদুর রহমান বদি কবে বৈদেশিক শ্রমিক জটিলতা নিরসন হবে তা মন্ত্রীর নিকট জানতে চান। শ্রম ও জনশক্তি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন সাংসদ আবদুর রহমান বদির প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৩ লক্ষ ৬০ হাজার শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। বিদেশে তাদের শান্তিপূর্ণ অবস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে। এছাড়াও এ মাসের মধ্যে আরও ২ লক্ষ ৫০ হাজার শ্রমিক মালেশিয়া পাঠানোর জন্য সরকারের সাথে বর্তমান সরকার শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং আলোচনা ফলপ্রসু হলে এ মাসের মধ্যেই মালেশিয়ায় শ্রমিক নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে মন্ত্রী তার প্রশ্নের জবাবে জানান।

Post a Comment

0 Comments