Advertisement

বাইশারীতে পাওনা টাকা চাইতে গিয়ে ঘর পুড়া মামলা আসামী

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি 
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পাওনা টাকা চাইতে গিয়ে মিথ্যা ঘর পুড়া
মামলার আসামী হয়েছে অসহায় এক ব্যাক্তি। এ ঘটনায় নিরুপায় হয়ে উক্ত পাওনাদার সোমবার (৬ফেব্রুয়ারী) নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেছে। লিখিত অভিযোগে প্রকাশ, বাইশারী ইউনিয়নের আলীমিয়া পাড়া এলাকার ইদ্রিস আলী নারিচবুনিয়ার কুখ্যাত ভূমি দসু্য ইছহাক জমাদার এর কাছ থেকে বাগানের জঙ্গল পরিষ্কার বাবদ ৮০ হাজার টাকা চুক্তি) নেয়। এই চুক্তি অনুসারে অসহায় ইদ্রিস আলী সরল বিশ্বাসে ইছহাক জমাদারের চুক্তির কাজ সম্পন্ন করে। কিন্তু কাজ সম্পাদন করা হলেও অদ্যবদি ইদ্রিস আলীর ৮০ হাজার টাকা আত্মসাতের চেষ্টা চালিয়ে আসছে। এ ঘটনায় ইতিপূর্বে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে ইছহাক জমাদার দোষী সাব্যস্থ হয়। উল্লেখ্য দীর্ঘ দিন ধরে উক্ত ইছহাক জমাদার এলাকায় ভূমি দখল প্রতিযোগিতা চালিয়ে আসছে।

Post a Comment

0 Comments