Advertisement

টেকনাফে ১২০ বসত্দা সিমেন্ট জব্দ : আটক-১ : পুশব্যাক- ২৬

মোঃ আশেক উলস্নাহ ফারম্নকী 
টেকনাফে ১২০ বসত্দা সিমেন্ট জব্দ ও ১ জনকে আটক এবং ২৬ মিয়ানমার নাগরিককে পুশব্যাক করেছে বিজিবি। ৩ জানুয়ারী সকাল ১১ টায় হ্নীলার
জাদীমুরা এলাকা হতে মিয়ানমারে পাচারকালে গোপন সংবাদে দমদমিয়া বিওপি কমান্ডার জাকারিয়ার নেতৃত্বে বিজিবি জওয়ানরা ১২০ বসত্দা সিমেন্ট জব্দ করে। এ সময় জাদীমুরা এলাকার মৃত গোলাম বাছেরের পুত্র আবদুল আমিন(৫৫) কে আটক করা হয়। ধৃত ব্যাক্তিকে টেকনাফ থানায় সোপর্দ ও মৃত কালামিয়ার পুত্র নুর মোহাম্মদ(৪০)কে পলাতক আসামী করে সংশিস্নষ্ট ধারায় মামলা রম্নজু করে। সিমেন্টগুলো টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে। অপরদিকে হোয়াইক্যং বিজিবি সকাল ৯ টায় কঙ্বাজারমূখী যাত্রাবাহী বাসে তলস্নাশী চালিয়ে ১৩ জন আটক এবং দুপুরে উলুবনিয়া সীমানত্দ পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় ১৩ মিয়ানমার নাগরিককে আটক করে। আটক মিয়ানমার নাগরিকদের উলুবনিয়া সীমানত্দ পয়েন্ট দিয়ে বিকাল ৩ টায় স্বদেশে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন হোয়াইক্যং বিওপি কমান্ডার নুরম্নল আমিন।

Post a Comment

0 Comments