সদর প্রতিনিধি
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে ইট ভাটায় শিশু শ্রমের অভিযোগে কক্সবাজার র্যাব ৭ অভিযান চালিয়ে বিএসি ব্রীক ফিল্ড থেকে ২৭ জনকে আটক করেছে। গতকাল ১৬
ফেব্র“য়ারী সকাল ৯ টায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, শিশু শ্রম নিষিদ্ধ থাকলেও ওই ব্রীক ফিল্ডে দীর্ঘদিন ধরে জামালপুর জেলার শিশুদের এখানে নিয়ে এসে ব্রীক ফিল্ডে ঝুঁকিপূর্ণ কাজ করানোর কারনে র্যাব এ অভিযান চালায়। তৎমধ্যে বিএসি ব্রীক ফিল্ডের মালিক হাজী আব্দুস শুক্কুর (৬৭), ম্যানাজার শামসুল আলম (৪৭) ও মাঝি জয়নাল আবেদীন (৩৫) কে আটক করা হয়। এ অভিযান পরিচালনা করেন ক্যাপ্টেন সিরাজুল ইসলাম।

0 Comments