Advertisement

কক্স সিটি এফ সির কাছে ঢাকার জায়ান্ট অগ্রণী ব্যাংকের ২-১ গোলে হার

ক্রীড়া প্রতিবেদক
ঢাকার মাঠে দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে কক্স সিটি এফ.সি। ১৫ ফেব্রুয়ারী বিকালে ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে
কক্স সিটি এফ সি ২-১ গোলে ঢাকার ঐতিহ্যবাহী দল অগ্রণী ব্যাংক  দলকে পরাজিত করেছে। প্রথম ম্যাচে কক্স সিটি এফ সি  ঢাকার উত্তর বারিধারার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খোয়ালেও দ্বিতীয় ম্যাচে মাসুদ-সাগরেরা আর ভুল করেননি। কক্স সিটি এফ সি ম্যাচের শুরু থেকেই গোছালো ফুটবল খেলে শক্তিশালী প্রতিপক্ষের উপর সু স্পষ্ট প্রাধান্য বিস্তার করে। ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় কক্স সিটি এফ সি। এ সময় দলনায়ক অভিজ্ঞ মাসুদের চমৎকার ক্রস থেকে ২৭ নম্বর জার্সিধারী মিডফিল্ডার চাঁদ প্রচন্ড হেডে অগ্রণীর নেট কাঁপায়।  এর হাসির রেশ না কাটতেই কক্স সিটির ডিফেন্ডার সৈয়দ করিম ও গোল রক্ষক রাজনের ভুলে অগ্রণীর ৯ নম্বর জার্সিধারী স্ট্রাইকার গফুর গোল করে ম্যাচে ১-১ গোলে সমতা নিয়ে আসে। প্রথমার্ধে দু’ দলের উপভোগ্য ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। দ্বিতীয়ার্ধে অগ্রণীর ডিবক্সে বেশ ক’টি গোল পাওয়ার আক্রমণ শানায় কক্স সিটি। কিন্তু দূর্ভাগ্য- কক্স সিটি এফ সির স্ট্রাইকার সাইফুদ্দিন ও আবছার সবাইকে অবাক করে দিয়ে সহজ সুযোগ মিস করে। কক্স সিটির লিডিং গোলটি হয় ম্যাচের ৭৩ মিনিটে। এসময় চাঁদের হাওয়ায় ভাসানো বলে স্ট্রাইকার আবছার আলতো হেডে বলটি ঠেলে দেন অরক্ষিত সাইফুদ্দিনের কাছে। মিস মাষ্টার সাইফুদ্দিন এক্ষেত্রে আর ভুল করেন নি। দেখে শুনে চমৎকার হেডে গোল করে কক্স সিটিকে ২-১ গোলে এগিয়ে দেন। শেষ পর্যন্ত কক্স সিটির খেলোয়াড়রা  ঢাকার ঐতিহ্যবাহী দলটির কঁপালে পরাজয়ের তিলক একে দিয়ে গৌরব জনক জয় নিয়ে মাঠ ছাড়ে। দু’ ম্যাচ শেষে এক জয়, এক ড্র নিয়ে কক্স সিটি এখন লীগ টেবিলের শীর্ষে।
কক্স সিটি এফ সিঃ রাজন, সৈয়দ করিম, মনছুর,সাগর,সিরাজুল করিম,সুমন(সোহেল), মাসুদ(মুকুট),খালেদ,চাঁদ(আবু হানিফ),আবছার, সাইফুদ্দিন।
বার্তা প্রেরকঃ এম আর মাহবুব, মিডিয়া ম্যানেজার,কক্স সিটি এফ সি।

Post a Comment

0 Comments