সংবাদ বিজ্ঞপ্তি
মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি দম্পতি হত্যাকান্ডে সাংবাদিক সংসদ- কক্সবাজার সুষ্টু বিচার দাবি
করেছে। সাংবাদিক সংসদ- মর্মান্তিক এ বেদনাদায়ক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহতের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এ ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র শিশু ছেলে ‘মেঘ’র প্রতি নেতৃবৃন্দ ভালোবাসা জানিয়েছে তার সু-স্বাস্থ্য ও সফলতা কামনা করেছেন।
অবিলম্বে যথাযথ সুষ্টু বিচার দাবি করে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন- সাংবাদিক সংসদ’র আহবায়ক এম. আনোয়ার হাসান চৌধুরী (বাংলাদেশ নিউজ এজেন্সি-বি.এন.এ/দৈনিক নয়াবাংলা/দৈনিক আজকের কক্সবাজার বার্তা), যুগ্ন আহবায়ক এম. বেদারুল আলম (দৈনিক আজকের দেশবিদেশ), সদস্য সচিব রেজাউল করিম (চেয়ারম্যান- ঈদগাঁও নিউজ ডটকম/প্রতিনিধি- ইসলামিক টিভি/দৈনিক আজাদী/দৈনিক ইনানী), সদস্য হুমায়ুন সিকদার (দৈনিক হিমছড়ি), এস.এইচ. মুক্তা (সাপ্তাহিক চট্রলা পত্রিকা/দৈনিক সৈকত), সাংবাদিক-শিক্ষক সরওয়ার কামাল, কবি তৌহিদা আজিম ও সোহরাব হোসেন চৌধুরী (দৈনিক হিমছড়ি)।
সংসদ নেতারা বলেন, এ হত্যাকান্ড স্মরণকালের ভয়াবহ জঘন্যতম ঘটনা। পুরো সাংবাদিক সমাজসহ দেশ ও বিশ্ববাসীকে দারুণ নাড়া দিয়েছে। সাংবাদিক সংসদ নেতারা এ হত্যাকান্ডের দ্্রুত বিচার দাবি করেন।

0 Comments