মোবারক উদ্দিন নয়ন
যৌন হয়রানি, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রথা রোধে জেলার প্রতিটি থানায় একজন কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেয়া হবে। তাঁদের হাতে একটি হট লাইন মোবাইল
ফোন থাকবে। সেটির নাম্বার প্রতিটি স্কুল, এনজিও সহ সকলের কাছে দেয়া হবে। যাতে জেলার প্রতিটি মানুষ উপরোক্ত সকল প্রকার অপরাধের খবর সংশ্লিষ্ট থানায় জানাতে পারেন। খবর পাওয়ার সাথে সাথে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদ ও মুক্তি’র আয়োজনে এবং সিএসডিএফ এর সহযোগিতায় গতকাল যৌন হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্টার দাবীতে পক্ষকাল ব্যাপী জনসচেতনতা মূলক প্রচারনা কর্মসূচির উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গির উপরোক্ত বক্তব্য রাখেন। জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের (জিসিএ) সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ের সামনে গত রোববার সকালে আয়োজিত এ বর্ণাঢ্য আয়োজনে আরও বক্তব্য রাখেন সিএসডিএফের চেয়ারপার্সন এসএম নাজের হোসাইন, মুক্তির প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার, জিসিএ সাধারন সম্পাদক শামীম আকতার, বিশিষ্ট নারী নেত্রী খোরশেদ আরা হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস।
পুলিশ সুপারের উদ্বোধনী ভাষনের পর বর্ণাঢ্য সাজে সজ্জিত ঘোড়ার গাড়ি ও ট্রাকে
চড়ে আয়োজনকারি সংগঠন সমূহের নেতৃবৃন্দ প্রথমে দক্ষিন খুরুশকুল আদর্শ মডেল হাই স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্টিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম মাষ্টার। এরপর নেতৃবৃন্দ খুরুশকুল উচ্চবিদ্যালয়ে দ্বিতীয় অনুষ্টানে যোগ দেন। সে আয়োজনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ নুর হোসেন। এরপর ক্যারাভ্যান র্যালীটি চৌফলদন্ডী উচ্চবিদ্যালয় ও সাগরমণি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্টানে যোগদান করেন। এ দুটি অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক যথাক্রমে আবদুছ সালাম হেলালী ও কামরুজ্জামান। এ চারটি সভায় শিক্ষক ছাত্রছাত্রী ছাড়াও অভিভাবক, স্থানীয় এলাকাবাসী যোগদান করেন।

0 Comments