Advertisement

খুনিয়াপালংয়ে অভিনব প্রতারনা আটক ২


রামু প্রতিনিধি
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের প্রায় ত্রিশটি গ্রামের পাঁচ হাজার পরিবারের সদস্যদের কাছ থেকে অভিনব কায়দায় লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। বিষয়টি
জানাজানি হলে ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ ওই প্রতারক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছেন। আটককৃতরা হলো, খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেছুয়াপালং এলাকার জাফর আলমের ছেলে আমিন উল্লাহ (২৪) ও ছব্বির আহমদের ছেলে আছাদ উল্লাহ (২২)।
জানা গেছে, ওই দুই যুবক সহ ৩০ জনের অধিক সদস্যের প্রতারকদল সম্প্রতি এ ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে প্রতি পরিবারের কাছ থেকে সরকারী একটি সংস্থার লোক পরিচয় দিয়ে ৫০ টাকা করে উত্তোলন করে। বিনিময়ে প্রতারক চক্রটি ওইসব পরিবারের সদস্য বিভিন্ন সরকারী সহযোগিতা ও সাহায্য প্রদানের আশ্বাস দেয়। গত শনিবার এলাকাবাসী টাকা দিতে উৎসাহিত করার উদ্দেশ্যে মাইক দিয়েও প্রচারনা চালানো হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে এলাকাবাসী তা স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদকে অবহিত করেন। অভিযোগের প্রেক্ষিতে তিনি গতকাল চৌকিদার পাঠিয়ে ওই দুই যুবককে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। ধোয়াপালং এলাকার নুরুল ইসলাম ও গোয়ালিয়া এলাকার আবদু সালাম ও নুরুল আলম জানান তাদের কাছ থেকে প্রতারক চক্রটি বিভিন্ন আশ্বাস দিয়ে ৫০ টাকা করে নিয়েছে। এলাকাবাসীর ধারনা ওই প্রকারক চক্রটি ইউনিয়নের ত্রিশটি গ্রাম থেকে প্রায় দুই লাখ টাকার বেশী হাতিয়ে নিয়েছে। গত রবিবার প্রতারিত লোকজন ইউনিয়ন কার্যালয়ে ভীড় জমিয়ে বিচার দাবী করে।
ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ জানান, দুইজনকে চৌকিদার দিয়ে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আরো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments