Advertisement

টেকনাফে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক সংবর্ধিত বিরোধীদল যুদ্ধাপরাধীদের বাঁচাতে ষড়যন্ত্র শুরু করেছে

জিয়াউর রহমান জিয়া
কক্সবাজার জেলার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক জননন্দিত জননেতা মোস্তাক আহমদ চৌধুরীকে ১১ ফেব্র“য়ারী বিকাল ৩টায় সংবর্ধিত করেছে টেকনাফ উপজেলা
আওয়ামীলীগ। টেকনাফ ষ্টেশনস্থ আ’লীগ কার্যালয় চত্ত্বরে উপচেপড়া জনসমুদ্রে সাবেক সাংসদ বর্ষিয়ান এ রাজনীতিবিদের গণসংবর্ধনায় বক্তরা বলেন, ‘মহাজোট সরকারের উন্নয়ন দেখে বিরোধীদল দিশেহারা হয়ে পড়েছে। বিরোধীদল পরিকল্পিতভাবে যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশের ভিতরে বাইরে নানান ষড়যন্ত্র শুরু করেছে। এ ব্যাপারে জনসাধারণকে সর্তক থাকতে হবে।’ সংবর্ধিত অতিথি মোস্তাক আহমদ চৌধুরীর উপস্থিতিতে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি জাফর আলম আলম চৌধুরী। উপজেলা ভাইস-চেয়ারম্যান এইচএম ইউনুচ বাঙ্গালীর পরিচালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আ’লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, সাধারণ সম্পাদিকা আয়েশা সিরাজ, সদর উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম চৌধুরী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মুকুল। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি এইচকে আনোয়ার, সাংগঠনিক সম্পাদক এমএ জহির, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব সোনা আলী, জেলা ওলামালীগ নেতা মাওলানা আজিজুর রহমান,  আ’লীগনেতা সিরাজুল ইসলাম সিকদার, মাস্টার নুরুল  ইসলাম, আবদুর রশিদ, জাহেদ হোছাইন, হামজালাল, সাইফুল্লাহ কোম্পানী, যুবলীগ নেতা সেলিম সিকদার, মঞ্জুরুল হক সোহাগ, ফজলুল কবির, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মুন্না। গণসংবর্ধনার পূর্বে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী তাঁর সফর সঙ্গীদের নিয়ে টেকনাফ ডিগ্রী কলেজ, পাইলট হাই স্কুল ও এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

Post a Comment

0 Comments