Advertisement

বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পৃথিবীতে শুভাগমণকে উপলক্ষকে খুশী উদযাপন করা মহান আল্লাহরই নির্দেশ

প্রেস বিজ্ঞপ্তি 
কঙ্বাজারে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত স্বরণাতীত কালে বৃহত্তম জশনে জুলুছ (আনন্দ শোভা যাত্রা) অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তাগণ বলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পৃথিবীতে শুভাগমণকে
উপলক্ষকে খুশী উদযাপন করা মহান আল্লাহরই নির্দেশ। সেই মোতাবেক শরীয়ত সম্মতভাবে যিকির আযকার, দরূদ, সালাম, নাত, কাসিদা পাঠের মধ্য দিয়ে জশনে জুলুছ পালন করা এক মহান ইবাদত হিসেবে গণ্য। পাশাপাশি বর্তমান মুসলিম সমাজে পশ্চিমা সংস্কৃতির অন্ধানুসরণে বিপন্ন প্রায় ইসলামী সংসৃ্কতি সভ্যতার রূপায়নে মহানবী (সাঃ) রেসালত বার্ষিকীর স্মৃতি বিজড়িত অকৃত্রিম ভালবাসার নিদর্শন জশনে জুলুছ ঈদ এ মিলাদুন্নবী (দঃ) আজ ইসলামী সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে। কঙ্বাজার জেলা গাউছিয়া ও ফিশারী ঘাট জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটির যৌথ উদ্যোগে গতকাল ৫ ফ্রেব্রুয়ারী পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে বিমান বন্দর সড়কস্থ মাদ্রাসা এ তৈয়বিয়া তাহেরিয়া সুনি্নয়া ময়দান হতে এক বণর্াঢ্য জশনে জুলুছ বের করা হয়। এ জুলছ বের হওয়ার আগে জেলা ও শহরের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে পৌছান। সকাল ৯টা নাগাদ হাজার হাজার জনতার অংশ গ্রহণে র্যালিটি বের হয়ে উত্তর নুনিয়াছড়া, বিমান বন্দর সড়ক, প্রধান সড়ক সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। জুলুছের অগ্রভাগে সাদা পোশাক ও সবুজ পাগড়ী পরিহিত মাদ্রাসার এক সুসজ্জিত দল "জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী (দঃ) খচিত ঢালা বহন করে এবং অপর একটি দল হালকায় জিকিরে অংশ নেয়। র্যালীর মাঝখানে পিকআপে আরোহন করে আলেম ওলামা ও শায়েরদের একটি দল হামদ্,নাত,জিকির, আযকার, মিলাদকিয়াম ও সুর লহরী পাঠে গোটা শহরে পিনপতনহীন নিস্তব্ধতা বিরাজ করে এবং এক স্বগর্ীয় পরিবেশের সৃষ্টি হয়। রাস্তার দু ধারে দাড়িয়ে থাকা লোকজন তাঁদের স্বাগত জানান। জুলুছটি প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রসা ময়দানে এসে এক নূরানী সমাবেশে মিলিত হয়। জুলুছে নেতৃত্ব দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব ওমর সুলতান কোম্পানী, ফিশারীঘাট মিলাদ কমিটির সভাপতি নুরুল ইসলাম চিশতী, জেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী, আলহাজ্ব মোঃ আজিম, মোহাম্মদ আলী ও তরুণ রাজনীতিবিদ কায়সারুল হক জুয়েল। মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কঙ্বাজার মাদ্রাসা এ তৈয়বিয়া তাহেরিয়া সুনি্নয়ার সুপার মাওলানা শাহাদাত হোসাইন, জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ঈমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন মোঃ তারেক, মাওলানা ছলিমউল্লাহও মাওলানা আশরাফুজ্জামান। পরিশেষে মিলাদকিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি হয়। পরিশেষে তবরুক বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments