Advertisement

বিনামূল্যে ডায়াবেটিক হাসপাতালে ২ শতাধিক রোগী সেবা


প্রেস বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার (২৮ ফেব্র“য়ারি) ছিল ডায়াবেটিস সচেতনতা দিবস। এ দিন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতি বছর বাংলাদেশ
ডায়াবেটিক সমিতি দেশব্যাপি দিবসটি পালন করে থাকে ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ হিসাবে। ডায়াবেটিসকে জানুন-ডায়াবেটিস প্রতিরোধ করুন-এ  আহ্বান জানিয়ে কক্সবাজার ডায়াবেটিক সমিতিও গতকাল দিবসটি পালনে কর্মসুচি হাতে নেয়। এ উপলক্ষে সমিতির পরিচালিত কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে গতকাল সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দুই শতাধিক রোগী হাসপাতালের ক্যাম্পে পরীক্ষা-নীরিক্ষা সহ  বিনামূল্যে সেবা নিয়েছেন। হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এম, নকরেক ও মেডিকেল অফিসার ডাঃ ফারহানা জেরিন খান রোগীদের ব্যবস্থাপত্র ও পরামর্শ প্রদান করেন। সেই সাথে ক্যাম্পে দেশের ১৬ টি ঔষুধ কোম্পানী বিনামূল্যে ঔষুধ প্রদান করেন। এসব কোম্পানীগুলো যথাক্রমে নভোনরডিক্স, ইলাই লিলি, জেনারেল ফার্মা, অপসোনিন ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল, জেনারেল ফার্মা, স্কয়ার ফার্মা, রেনেটা লিমিটেড, সান ফার্মা, বেক্সিমকো ফার্মা, হোয়াইট হর্স ফার্মা, কেমিকো ফার্মা, প্যাসিফিক ফার্মা, এস,কে এফ ও এরিষ্টো ফার্মা। সংশ্ল্ষ্টি সবাইকে যথাসময়ে কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে বিনা মূল্যে রক্ত পরীক্ষা সহ চিকিৎসকের প্রয়োজনীয় পরামর্শ নিতে সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমদ অনুরোধ জানিয়েছেন।

Post a Comment

0 Comments