Advertisement

বিজিবি আটক করেছে ৮৮ লাখ টাকার কোকেন

প্রেস বিজ্ঞপ্তি
২৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখ কক্সবাজার জেলার, কক্সবাজার মডেল থানাধীন মুক্তারপুর নামক স্থানে অভিযান চালিয়ে সিলেট হতে কক্সবাজারগামী (চট্টঃ
মেট্টোঃ-ব-১১-০০৭০ মডেল ১৯৯৭) সৌদিয়া পরিবহন তল্লাশী করে ০১ কেজি ৭৬৫ গ্রাম কোকেন আটক করা হয়। আটককৃত কোকেন এর মূল্য ৮৮,২৫,০০০/- (আটাশি লক্ষ পঁচিশ হাজার) টাকা।
বিশেষ গোপন সূত্রের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল ২৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখ আনুমানিক ১২৪৫ ঘটিকায় কক্সবাজার জেলার, কক্সবাজার মডেল থানাধীন মুক্তারপুর নামক স্থানে অভিযান চালিয়ে সিলেট হতে কক্সবাজারগামী (চট্টঃ মেট্টোঃ-ব-১১-০০৭০ মডেল ১৯৯৭) সৌদিয়া পরিবহন তল্লাশী করে গাড়ীর বাংকারে ১ টি প্লাষ্টিক লাল ব্যাগে কার্বন দিয়ে মোড়ানো ৪ (চার) টি প্যাকেটে মালিকবিহীন অবস্থায় ০১ কেজি ৭৬৫ গ্রাম কোকেন আটক করা হয়।  আটককৃত কোকেন কক্সবাজার মডেল থানায় সাধারণ ডায়েরী করণের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে । কোকেনগুলোর প্রতিক্রিয়া হলো: কোকেন দেখতে অনেটা হীরক খন্ডের মতো । অনুভুতিহীন কাজে ব্যবহৃত হয়।  অনিদ্রা ও ক্ষুদামন্দা সৃষ্টির কাজে ব্যবহার করা হয় । প্রতিক্রিয়া ২ থেকে ৪ ঘন্টা স্থায়ী ।
বর্ডার গার্ড বাংলাদেশ এর এহেন সাফল্য একদিকে যেমন দেশের মাদক এর বিস্তার রোধকল্পে সহায়তা করছে, অন্যদিকে মাদক বিরোধী অভিযানে দেশ তথা দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা  করছে। আরো উল্লেখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি মনে করেন ।

Post a Comment

0 Comments