Advertisement

হোয়াইক্যংয়ে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃতু্য ঃ আহত-২

স্টাফ রিপোর্টার, টেকনাফ 
হোয়াইক্যংয়ে সড়ক দুর্ঘটনায় ১ রোহিঙ্গার মর্মান্তিক মৃতু্য হয়েছে। আহত
হয়েছে স্থানীয় ২ ব্যক্তি। তাদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
সূত্রে জানা যায়- ৬ ফেব্রুয়ারী বিকাল ২টার দিকে টেকনাফ থেকে কঙ্বাজারগামী স্পেশাল সার্ভিস চট্টমেট্টো-চ ৩৮৪৪ যাওয়ার সময় হোয়াইক্যং টেকে বিপরীতগামী ১টি রিঙ্ার মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ীতে থাকা মিয়ানমারের শীলখালী এলাকার লাল মিয়া, সোলেমানের পুত্র আবু তালেব ও লাল মোহাম্মদ চৌধুরীর পুত্র সফিকুল ইসলাম ঘটনাস্থলে গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাল মিয়ার মৃতু্য হয়। অপর ২জনকে চমেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments