মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার:
ঈদগাঁও কালিরছড়াতে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে ভাই ও বোন। ২৫ ফেব্রয়ারী বিকেলে ইউনিয়নের ভুতিয়ার পাড়ায় এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ঈদগাঁও ভুতিয়ার পাড়ার মোবারক গংয়ের সঙ্গে সাহাপু আক্তারের বসত ভিটার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার
মোবারক গং জোর পূর্বক পরিকল্পিত ভাবে সাহাপুর সীমানায় এসে বসত ভিটা দখল করতে চায়। সাহাপু সন্ত্রাসীদেরকে জবর দখলে বাঁধা দিলে মোবারক গং ক্ষিপ্ত হয়ে সাহাপু বেগমকে উপর্যপুরি মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এ অবস্থা দেখে তার ভাই জসিম বোনকে রক্ষার জন্য এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে ও এলোপাতাড়ি মারধর করে। ফলে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

0 Comments