Advertisement

চকরিয়া শত একর জমিতে বুরো চাষ অনিশ্চিত


এম. রায়হান চৌধুরী
চকরিয়া বরইতলীতে প্রভাবশালী কর্তৃক কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন সেচ প্রকল্পের ২শ’ ফুট পাকা ড্রেইন ভেঙ্গে ইট লুটে নেয়ার অভিযোগ উঠেছে। অনিশ্চিত হয়ে পড়েছে
চাষাবাদের সংশ্লিষ্ট কৃষি পরিবারের রুটি-রুজির একমাত্র অবলম্বন ১শ’ একর জমি। জানা যায়, উপজেলার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর এলাকার দক্ষিণ বিলে ১৯৭৫ সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরশনের অনুমোদিত সেচ প্রকল্প হয়। প্রাপ্ত তথ্যে জানা যায়, সেচ প্রকল্পটি জনৈক মৃত ছৈয়দ নুর সিকদারের মালিকানাধীন ‘নূর’ সেচ প্রকল্পের ২শ’ ফুট পাকা ড্রেইন স্থানীয় সরকারদলীয় প্রভাবশালী কিছু কুচক্রি মহল লাঠিয়াল বাহিনী নিয়ে পানি চলাচলের ড্রেইন ভেঙ্গে ইট লুট করে নিয়ে যায়। এতে কৃষি সংশ্লিষ্ট বিলে পানি দেয়ার সু-ব্যবস্থা না থাকায় গোটা বিল পানি সংকটে অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ১শ’ একর জমির বুরো চাষাবাদ। প্রভাবশালী কর্তৃক এহেন কর্মকান্ডে অসহায় হয়ে পড়েছে অন্তত সহস্রাধিক কৃষি পরিবার। এদিকে ড্রেইন ভেঙ্গে ইট লুট করার ঘটনায় সেচ প্রকল্পের বর্তমান মালিক (কাম ম্যানেজার) এ কে.এম নজরুল ইলাম বাদী হয়ে ইতিপূর্বে ঘটনায় জড়িত ৬জনকে আসামি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগটি বর্তমানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল্লাহ’র কাছে তদন্তাধীন রয়েছে বলে জানা যায়।

Post a Comment

0 Comments