আদালত প্রতিবেদক
শহরের নতুন বাহারছড়ার বিমান বন্দর সড়কে অবস্থিত এগ্রোবেইজড ইন্ড্রাষ্ট্রিজ লিঃ এর বিরুদ্ধে পরিবেশ দূষণ ও ক্ষতিপূরণের মামলা করার উদ্দ্যোগ নিচ্ছেন এলাবাসী। জানা
যায়, স্থানীয় জনবসতিপূর্ণ এলাকায় জনৈক নাছির উদ্দিন হিমায়িত ইন্ড্রাষ্ট্রি নিয়ম বর্হিভূত ভাবে স্থাপন করে এলাকাবাসীর স্বাভাবিক জীবন যাপন অতিষ্ঠ করে তুলছে। উক্ত হিমায়িত ইন্ড্রাষ্ট্রির কারণে এলাকার শতাধিক পরিবারের লোকজনকে পঁচা মাছের দূর্গন্ধে এবং ফ্যাক্টরীর ময়লা-আবর্জনায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর স্বাভাবিক জীবন যাপনে ব্যাঘাত সৃষ্টি করে আসছে। উক্ত ফ্যাক্টরীর মালিক সহ কর্মকর্তাদের দীর্ঘদিন ধরে এলাকাবাসী ফ্যাক্টরীটি সরানোর তাগাদা দিলেও কর্তৃপক্ষ কোনরূপ ব্যবস্থা নেয়নি। সম্প্রতি গত ২ জানুয়ারী গভীর রাতে উক্ত ফ্যাক্টরীর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এলাকায় আগুন ধরে যায় এবং শিশুসহ কয়েকজন গুরুতর আহতসহ এলাকাবাসীর ব্যাপক ক্ষতি সাধিত হয়। উক্ত ঘটনার দিন কক্সবাজার ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও উক্ত ফ্যাক্টরীর কারণে এলাকায় যেকোন মুহুর্তে বড়ধরণের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করেছেন অনেকে। এছাড়া উক্ত ফ্যাক্টরীর হিমায়িত পঁচা মাছের দূগন্ধে ও পরিবেশ দূষণের এলাকাবাসীর র্দূভোগের সীমা নেই।
এলাকার বাসিন্দা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ আবু তাহের জানান, তিনি নিয়ম বর্হিভূত ভাবে স্থাপিত এগ্রোবেইজড ইন্ড্রাষ্টির বিরুদ্ধে মামলার ব্যবস্থা নিচ্ছেন। অপর বাসিন্দা মৃত খলিলুর রহমানের পুত্র শেখ মোঃ আব্দুল্লাহ জানান, জনবসতিপূর্ণ স্থানে স্থিত উক্ত ফ্যাক্টরীর কারণে এলাকার শতাধিক পরিবারের র্দূভোগের সীমা নেই। তারা বেশ কয়েকবার ফ্যাক্টরী কর্তৃপক্ষকে ফ্যাক্টরীটি সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও কর্ণপাত করে না। সর্বশেষ এলাকাবাসী জনবসতিপূর্ণ স্থানে নিয়ম বর্হিভূত ভাবে স্থাপিত এগ্রোবেইজড ইন্ড্রাষ্ট্রি লিঃ এর মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে পরিবেশ দূষণ ও ক্ষতিপূরণ আদায়ের মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

0 Comments