Advertisement

সাগরে দস্যুতা বন্ধে শীঘ্রই নৌ-পুলিশ গঠন করা হবে-কুতুবদিয়ায় আইজিপি

মোবারক উদ্দিন নয়ন
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, কুতুবদিয়াসহ সেন্টমার্টিন থেকে সুন্দরবন পর্যন্ত সাগরে প্রধান সমস্য হয়ে দাঁড়িয়েছে নৌ সন্ত্রাস। তাই শীঘ্রই সাগরে দস্যুতা বন্ধে নৌ-পুলিশ গঠন করা হবে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম সফরে এসে মাননীয় প্রধানমন্ত্রী নৌ পুলিশ গঠনে প্রক্রিয়া শুরু করেছিলেন। কিন্তু মাস
কয়েক এ প্রক্রিয়াটি বন্ধ হয়ে গেলেও কোস্টগার্ড ও নৌবাহিনীর সাথে সমন্বিত প্রয়াসে আবারো উদ্যোগ নেওয়া হবে।  ফলে দস্যুতা বন্ধে তড়িৎ পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। জেলেরা পাবে নিরাপদ সাগর। গতকাল ১৫ফেব্র“য়ারী বুধবার দুপুর ২টায় কক্সবাজারের কুতুবদিয়া থানার নুতুন ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কক্সবাজার জেলা পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: নওশের আলী বলেছেন, নৌ-পুলিশ গঠন বর্তমান সরকারের অঙ্গিকার, তাই শীঘ্রই আমরা সেই প্রক্রিয়ার বাস্তবায়ন চাই। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন স¤পাদক এড. সিরাজুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকতা এম মহিউদ্দিন রাকিব মাহিন, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছৈয়দ হোছাইন কুতুবী, কুতুবদিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মাওলানা আবু তাহের, কক্সবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম। এর আগে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত কুতুবদিয়া থানার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। সুধী সমাবেশ শেষে আইজিপি হাসান মাহমুদ খন্দকারের কাছে স্থানীয় সাংবাদিকরা সাংবাদিক দ¤পতি সাগর-রুনি হত্যাকান্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক দ¤পতি হত্যাকান্ডের ঘটনাটি পুলিশ বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। বিষয়টি তদন্তাধীন আছে। তাই এখন এর চেয়ে আমি বেশি কিছু বলতে চাই না। আশা করি খুব শীঘ্রই আমরা সফল হবো।

Post a Comment

0 Comments