জিয়াউর রহমান জিয়া
টেকনাফে ২ হাজার ৩শ’ ৫ পিচ ইয়াবাসহ দু’মিয়ানমারের নাগরিকসহ ৩ জনকে আটক করেছে পুলিশও বিজিবি। জানা যায়, গতকাল ১২ ফেব্র“য়ারী দুপুর ১২টায় দমদমিয়া
বিওপি চেকপোস্টের নায়েক সুবেদার আসাদুর রহমানের নেতৃত্বে বিজিবি জওয়ানরা কক্সবাজারগামী মাইক্রোবাসে (চট্টমেট্্েরা-ছ-১১-১০৮২) তল্লাসী চালিয়ে পিছনের সীটে পরিত্যক্ত অবস্থায় একটি সিগারেটের প্যাকেট থেকে ৬শ’ পিচ ইয়াবা জব্দ করে।
অপরদিকে ১১ ফেব্র“য়ারী রাতে একই চেকপোস্টে একটি চাঁেদর গাড়ীতে তল্লাশী চালিয়ে ৭শ’ ৫ পিচ ইয়াবাসহ পৌর এলাকার নাইট্যং পাড়ার আবু সৈয়দের পুত্র নুর হাকিম প্রকাশ গুরা পুতুকে (২০) আটক করা হয়।
এছাড়া টেকনাফ থানা পুলিশ ১১ ফেব্র“য়ারী রাতে সদর ইউনয়নের নাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ মিয়ানমারের মংডু ফৌজিপাড়ার দিল মোহাম্মদের পুত্র হোসনে মোবারক (২২) ও মৃত ইসলামের পুত্র নুর কামালকে (২৫) আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি মাহবুবুল হক জানান।

0 Comments