Advertisement

চকরিয়ায় সন্ত্রাসীদের হামলায় মা ও মেয়ে আহত

ভ্রাম্যমান প্রতিনিধি
চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ার আমতইল্যা কাটায় গতকাল সকালে সন্ত্রাসীদের হামলায় মা ও মেয়ে গুরুতর আহত হয়েছে। আহতরা চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি হলে সন্ত্রাসীরা সন্ধ্যায় হাসপাতালে এসে ডাক্তারদেরকে জখমী সনদ না দেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে আহত ছৈয়দা খাতুন(৪৫) এর স্বামী মুজিবুল হক গতকাল রাতে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ

করেছেন।
সিকদার পাড়া গ্রামের মৌলভী আবদুল খালেকের পুত্র মুজিবুল হক জানান, আমতইল্যা কাটায় তার বন্দোবস্তি মূলে প্রাপ্ত ৩০ শতক ও তার ভাই আমিনুল হকের খরিদা সুত্রে প্রাপ্ত ২০ শতক জমি রয়েছে। এ জমিতে মুজিবুল হক সীম ক্ষেত করে। সন্ত্রাসীরা গত ১১ ফেব্র“য়ারী ওই ক্ষেত নষ্ট করে দিলে এতে ৫০ হাজার টাকার ক্ষতি হয়। গতকাল সকালে সন্ত্রাসীরা ওই জমিতে জোরপূর্বক ধান রোপন করতে গেলে মুজিবুল হকের স্ত্রী ছৈয়দা খাতুন ও তার যুবতী মেয়ে রুজিনা বেগম এতে বাঁধা দিলে সন্ত্রাসীরা তাদের দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদেরকে বর্তমানে চিকিৎসার জন্য চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমির মালিক মুজিবুল হক জানান, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে চকরিয়া থানায় গত ১১ ফেব্র“য়ারী একটি সাধারণ ডায়রী করলে থানার এস,আই সাদেকা আফরোজা বিবাদীদেরকে গতকাল বিকাল ৪ টায় থানায় আসার জন্য  নোটিশ পাঠায়। কিন্তু সন্ত্রাসীরা থানায় আসার আগেই জমিতে সীম ক্ষেত গুড়িয়ে দিয়ে নতুন করে ধান রোপন করতে গেলে জমির মালিকের স্ত্রী ও মেয়ে বাঁধা দেওয়ায় তাদের উপর হামলা চালায়। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে

Post a Comment

0 Comments