কায়সার হামিদ মানিক
কক্সবাজারের উখিয়ায় বন রক্ষায় ব্যর্থতার অভিযোগে উখিয়া বন রেঞ্জের দৌছড়ি বন বিট কর্মকর্তা সহ ৪ বন কর্মীকে সাময়িক ভাবে চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানা গেছে, গত শনিবার (১১ ফেব্র“য়ারী) সকালে কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাশ সহ একদল বন কর্মকর্তা উখিয়ার দৌছড়ি বন এলাকায় পরিদর্শন
করে দেখতে পান সামাজিক বনায়নের বাগানের গাছের কোন অস্তিত্ব নেই। ফলে বন রক্ষায় দায়িত্ব অবহেলা ও ব্যর্থতার অভিযোগে গতকাল রবিবার (১২ ফেব্র“য়ারী) উক্ত বন বিটের কর্মকর্তা-কর্মচারী সহ ৪ জনকে সাময়িক অব্যাহতি দেন। উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক বশিরুল আল মামুন ৪ বন কর্মীকে সাময়িক অব্যাহতি প্রদানের সত্যতা স্বীকার করে বলেন, উখিয়া রেঞ্জের আওতাধীন দৌছড়ি বন বিট কর্মকর্তা মোশারফ হোসেন, ফরেষ্ট গার্ড রুহুল কাদের, বন মালি জাফর আলম ও বন মালি আবুল কাশেমকে সামাজিক বনায়নের বাগানে দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে সাসপেন্ড করা হয়। ২০০৩ সালে সৃজিত সামাজিক বনায়নের প্রায় ৪০ হেক্টর বন বাগানের গাছের কোন অস্তিত্ব পরিদর্শনকালে পায়নি বন কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে ওই রেঞ্জের আওতায় সামাজিক বনায়নের কাঠ কেটে উক্ত দূর্নীতিবাজ বিট কর্মকর্তা ও কর্মচারীরা কাঠ চোর দলের সাথে আতাঁত করে দিন দুপুরে গাছ কেটে বাগান সাবাড় করে ফেলে বলে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ। তবে চাকুরী থেকে সাময়িক অব্যাহতি পাওয়া দৌছড়ি বন বিট কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, জীবনের ঝূকিঁ নিয়ে বন রক্ষা করতে গিয়ে ইতিমধ্যে দুই বার কাঠ চোর সন্ত্রাসীদের হাতে আমি ও অপর বন কর্মীরা আহত হয়েছে। এই সব হামলার ঘটনায় উখিয়া থানায় মামলাও হয়। উক্ত এলাকার শতাধিক কাঠ চোর সন্ত্রাসীদের মধ্যে আমরা মাত্র ৪ জন বন কর্মী কিভাবে বিস্তৃর্ণ বনাঞ্চল রক্ষা করব। এই শাস্তি আমাদের জন্য মরার উপর খাড়াঁর ঘা। এতে বন রক্ষায় তাদের অবহেলা ছিলনা বলেও দাবী করেন।

0 Comments