রামু প্রতিনিধি
রামুতে কিশোরী গৃহকর্মী নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরী জুলি বেগম (১৩) মহেশখালী উপজেলার বড় মহেশখালী মেংগাপাড়া কুতুবজুম এর আবদু শুক্কুরের কন্যা। পিতা-মাতার
সম্মতিতে জুলি বেগম প্রায় দুই বছর ধরে রামু মন্ডলপাড়ায় আল নোমান এন্ড ব্রাদার্স ষ্টোরের মালিক মোরশেদুল আলমের বাড়িতে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলো।
মোরশেদুল আলম জানান, গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাসায় তাঁর স্ত্রী নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলো। এসময় (সন্ধ্যা ৭ টা) গৃহকর্মী জুলি বেগম কিছ্ ুনা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এবং ওই গৃহকর্মীর মহেশখালীস্থ বাড়িতেও খোঁজাখুজি করে জুলি বেগমের সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো জানান, হালকা-পাতলা গড়নের গৃহকর্মী জুলি বেগমের গায়ের রং ফর্সা। পরনে ছিলো হলুদ রংয়ের থ্রিপিস। এ ব্যাপারে মোরশেদুল আলম বাদী হয়ে বুধবার রাতে রামু থানায় সাধারণ ডায়েরী (নং-৭৩৫) করেছেন। তিনি ওই মেয়েটির সন্ধান পেলে রামু চৌমুহনী আল নোমান ষ্টোর অথবা ০১৮১৯-৬৪৭০৬৩ এ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।

0 Comments