Advertisement

উখিয়ায় রোহিঙ্গা বস্তিতে সন্ত্রাসীদের হাত থেকে পুত্রকে বাচাতে গিয়ে মা খুন


শফিউল আলম নূরী উখিয়া
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তিতে পুত্রকে বাচাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মম ভাবে খুন হয়েছে মা। গত ১৫ ফেব্র“য়ারী রাত সাড়ে ৭ টার দিকে একদল
ছিনতাইকারী এ হত্যা কান্ডের ঘটনা ঘটায়। উখিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ৫ ছিনতাইকারীর বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে। থানায় দায়ের করা অভিযোগে প্রকাশ, কুতুপালং শরনার্থী ক্যাম্পস্থ ডি- ১ ব্লকের আন-রেজিষ্ট্রার্ড শরনার্থী মোঃ জাফর (২৮),  নুর  হাফেজ (২৫), মোঃ মোস্তফা (২৮), তাহের মাঝি (৪৫) সহ একদণ ছিনতাইকারী একই বস্তিতে বসবাসরত রোহিঙ্গা মোহাম্মদ মমতাজের ছেলে মোহাম্মদ রফিককে ছুরিকাঘাত করে একটি মোবাইল ফোন জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় রফিকের মাতা আদিজা বেগম (৩৫) ও পিতা মোহাম্মদ মমতাজ (৪৫) ছেলেকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করার জন্য আসলে সন্ত্রাসীরা তাদেরকে নির্মম ভাবে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে আদিজা বেগম (৩৫) খুন হয়। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরতুর আহত মোঃ রফিক (১৮) ও মোহাম্মদ মমতাজের অবস্থা আশংকা জনক তাদেরকে মূমুর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া থানার ভার প্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) ইসরাফিল মজুমদার জানান, হত্যা কান্ডের ঘটনা নিয়ে নিহত আদিজা বেগমের জামাতা আব্দু শুক্কুর (৩৫) বাদী হয়ে হত্য মামলা দায়ের করেছেন। হত্যা কান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Post a Comment

0 Comments