Advertisement

জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় বক্তারা আজকের জেলা বিএনপির কর্মী সভা সফল করুন


বার্তা পরিবেশক
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল জেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা জেলা কার্যালয়ে সভাপতি অধ্যাপক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন কুতুবীর পরিচালনায় গতকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বক্তারা বলেন, চলো চলো ঢাকা চল ঐতিহাসিক মহাসমাবেশ সফল ও সার্থক করার লক্ষে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে কর্মী সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমুল নেতাকর্মীদের উপস্থিতিতে সফল করার জন্য অনুরোধ জানান এবং কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক গোলাম আকবার খোন্দকারকে কক্সবাজার বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, জেলা সিনিয়র সহ-সভাপতি আতাউল্লাহ বোখারী, সহ-সভাপতি নাছির উদ্দিন বাচ্চু, এডভোকেট আমিরুল ইসলাম খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আফছার কামাল, পৌর আহ্বায়ক গাজী আবদুর রহিম, রামু উপজেলা আহ্বায়ক ফয়েজ উদ্দিন রাশেদ, কক্সবাজার পৌর যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন মুকুল, ওবাইদুল হক মুন্না, রামু উপজেলা যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া, মহেশখালী উপজেলা যুগ্ম আহ্বায়ক মাস্টার মোঃ আলী, মোঃ আহসান হাবিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল কবির জীবন কক্সবাজার পৌর ২নং ওয়ার্ড সভাপতি নুরুল আবছার, ১১নং ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি মোঃ এবাদুল্লাহ সিকদার প্রমুখ নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments