টেকনাফ প্রতিনিধি
টেকনাফে ইয়াবা, বিদেশী মদ, বিয়ার, কারেন্ট জাল, পলিথিনসহ বিপুল পরিমাণ চোরাইপন্য আটক করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, ২৮ ফেব্র“য়ারী
ভোররাতে সদর বিওপি’র কোম্পানী কমান্ডার সিরাজুল ইসলামের নেতৃত্বে হাবিলদার আনোয়ারসহ বিজিবি জওয়ানরা গোপন সংবাদ পেয়ে নাফনদীর ২নং স্লুইশ গেইট সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে কাঠের নৌকা ভর্তি ৩৫৮ বোতল মিয়ানমারের তৈরি ড্রাইজিন, ২২০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ২৮ কেজি কারেন্ট জাল ও ৩০ প্যাকেট পলিথিন আটক করে।
অপরদিকে বিকাল ৩ টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী নাফ স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০১৪২) গাড়িতে দমদমিয়া বিওপি চেকপোষ্ট জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসী চালিয়ে শাহপরীদ্বীপ উত্তর পাড়া এলাকার মৃত খলিলুর রহমানের স্ত্রী রহিমা আক্তার আনু (২৮) কে ১১শত ৩৫ পিচ ইয়াবাসহ আটক করে। অন্যদিকে বিকাল সাড়ে ৩ টার দিকে হ্নীলা বিওপি কোম্পানী কমন্ডার জজমিয়ার নেতৃত্বে জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে হোয়াব্রাং রাস্তার মাথায় অভিযান চালিয়ে হোয়াব্রাং এলাকার আব্দুর রহমানের পূত্র শামসুল আলম (২০) কে ৯শত ৯৬ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের টেকনাফ থানায়
সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত মদ, কারেন্ট জাল, নৌকা, পলিথিন, কাষ্টমসে জমা দেওয়া হয়েছে।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ন বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

0 Comments