উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয় গত ১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের এই পরীক্ষার সূচি অনুমোদন দিয়েছে। গত ১২ ফেব্রুয়ারি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপ-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান। সূচি অনুযায়ী, ২০ মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে। ২৩ মে থেকে ৬ জুনের মধ্যে এইচএসসির সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ করতে হবে ১৭ মের মধ্যে। এছাড়া এইচএসসি (ভোকেশনাল) ব্যবহারিক পরীক্ষা ২ থেকে ৮ মের মধ্যে এবং এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) মৌখিক পরীক্ষা ৮ মের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

0 Comments