Advertisement

রামুতে সন্ত্রাসী হামলায় ১ যুবক গুরুত্বর আহতঃ মালামাল লুট

রামু প্রতিনিধি 
রামুতে ফিল্মি স্টাইলে সন্ত্রাসী হামলায় ১ যুবক গুরুত্বর আহত হয়েছে।
এব্যাপারে রামু থানায় একটি এজাহার দায়ের করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 
জানা গেছে ৫ ফেরু্রয়ারী রাত ১১টায় রামু উপজেলার কাউয়াখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনার খেনচর ঘোনা এরাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। 
আহত কামরুজ্জামান টিটু (২৫) স্থানীয় চেয়ারম্যান নুরুল হকের ছোট ভাই নুরুন্নবীর পুত্র। আহত টিটুর অবস্থা আশংকা জনক বলে জানা যায়। তাকে রামু স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়। 
ঘটনার বিবরনে জানা যায়, আহত টিটু ও তার খালাতো ভাই শামীম তাদের খেনচর ঘোনাস্থ আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে খেনচর ঘোনাস্থ দরগার মোড়ে পৌছলে লট উখিয়ার ঘোনা এলাকার চিহৃিত সন্ত্রাসী মোঃ কাশেমের পুত্র ইউনুচ (৩২), ইউসুফ (২৮), কাজল (২৫),গিয়াস (২২), মৃত আমীর হোসনের পুত্র মোঃ কাশেম, ডাকাত রাহমত উল্লাহর পুত্র ওসমান ( ৩৫), ফরেষ্ট অফিসের ডিক পাড়ার মৃত আমীর হোসেনের পুত্র আলতাজ (২৮) ও পাশ্ববতর্ী ফতেখাঁরকুল মন্ডল পাড়ার চিহৃিত সন্ত্রাসী মৃত সুলতান আহমদের পুত্র নুরুল কবির প্রকাশ রবিন হুড (৩২) ও শামসুল আলমের পুত্র ইয়াবা মোস্তাক (২৫) সহ ১৫/২০ জনের একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এসময় কামরুজ্জামান টিটু গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার পকেটে থাকা সাড়ে ৩ হাজার টাকা,বৈদু্যতিক টর্চ লাইট,১টি ই-৭ নোকিয়া মোবাইল সেট ছিনিয়ে নেয় এবং সন্ত্রাসীরা আহত টিটুকে টেনেহেছড়ে ওসমান ডাকাতের বাড়িতে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালাতে থাকে। পরে তার সাথে থাকা আহত শামীম প্রানপণ চেষ্টায় ঘটনাস্থল থেকে পালিয়ে এসে শোরচিৎকার দিলে স্থানীয় লোকজন ও রামু থানার এ এস আই আইয়ুব উল্লাহ টিটুকে উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, রামু ফতেখাঁরকুল মন্ডল পাড়ার চিহৃিত সন্ত্রাসী রবিন হুড ও ইয়াবা সম্রাট মোস্তাকসহ সন্ত্রাসীরা প্রকাশ্যে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসলেও এলাকার সাধারন মানুষ ভয়ে মূখ খুলতে সাহস পায়না এবং ইয়াবা সম্রাট মোস্তাকের সাথে পুলিশের দহরম মহরম সখ্যতা থাকায় রহস্যজনক কারনে নির্বিঘ্নে এসব অপকর্ম সংগঠিত করেও পার পেয়ে যাচ্ছে। 

Post a Comment

0 Comments