Advertisement

১৭ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট আটক

মোবারক উদ্দিন নয়ন 
বিজিবি'র সদস্যরা মরিচ্যা যৌথ চেকপোষ্ট কতর্ৃক অদ্য ০৬ ফেব্রুয়ারি
২০১২ তারিখ যাত্রীবাহীবাস তল্লাশী করে ২,৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে। আটককৃত ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য সামগ্রীর মূল্য প্রায় ৭,৩৩,০০০ (সাত লক্ষ তেত্রিশ হাজার) টাকা টাকা । 

গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোষ্টের, পোষ্ট কমান্ডার সুবেদার মোঃ শাহাব উদ্দিন এর নেতৃত্বে ০৬ ফেব্রম্নয়ারি ২০১২ তারিখ আনুমানিক ১১০০ ঘটিকায় মরিচ্যা যৌথ চেকপোষ্টে যাত্রীবাহী বাস তল্লাশী করে একজন ধৃত ও একজন পলাতক আাসামীসহ (ধৃত আসামী- ড্রাইভার মোঃ হেলাল উদ্দিন (২৫), পিতা- আঃ রহমান, গ্রাম- কানজরপাড়া, পোঃ-নয়াপাড়া, থানা-টেকনাফ, জেলা-কঙ্বাজার এবং পলাতক আসামী- সুপার ভাইজার মোঃ আইয়ুব আলী (৩৫), পিতা মৃত- জামান হোসেন, গ্রাম-হোয়াইকং, থানা- নয়াপাড়া, জেলা-কঙ্বাজার) ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল সেট এবং নগদ ৩,০০০/- টাকা আটক করে। ইয়াবা ট্যাবলেট, মোবাইল সেট এবং নগদ ৩,০০০/- টাকাসহ ধৃত আসামীকে রামু থানায় সোপর্দ করা হচ্ছে। ১৭ বিজিবি কঙ্বাজারের এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে, অন্যদিকে মাদক বিরোধী অভিযানে দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে। আরো উল্লেখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে ।

Post a Comment

0 Comments