Advertisement

ঈদগাঁওতে মুক্তিযোদ্ধা কমান্ডারের হাতে প্রহৃত হলো ট্রাক চালক

সেলিম উদ্দীন,ঈদগাঁও,কক্সবাজার
ঈদগাঁওতে মুক্তিযোদ্ধা কমান্ডারের হাতে প্রহৃত হলো ট্রাক চালক। বাজারের বাঁশঘাটা সংলগ্ন নদীর উত্তর

পাশ্বর্ে এ ঘটনা ঘটে। সংঘটিত ঘটনায় উত্তেজিত জনতা কমান্ডারের বিরুদ্ধে স্লোগান তোলে। তাৎক্ষণিক বিচারে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে এবং নগদ ৫ হাজার টাকা জরিমানা দেয়।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগাঁও বাশঁঘাটার সড়কের ফার্মেসী মালিক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ শামশুল হুদা চৌধুরী ও তার পুত্র সোহেল ইসলামাবাদ পাঁহাশিয়াখালী থেকে টমটম গাড়ি যোগে ঈদগাঁও বাজারস্থ তাদের দোকানে আসছিলেন। তাদের বহনকারী গাড়িটি বাঁশঘাটায় পেঁৗছলে চাল ভর্তি ১টি ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দেয়। গাড়িটি স্থানীয় চাল ব্যবসায়ী ছৈয়দ করিম সওদাগরের দোকানের জন্য চাল নিয়ে আসছিল। এতে টমটম যাত্রী ডাঃ শামশুল হুদা ক্ষীপ্ত হয়ে ট্রাক চালক মোসত্দাক আহমদকে বেদম মারধর করে। ক্ষমা চেয়ে ও তার হাত থেকে রক্ষা পায় নি ঐ চালক। আহত চালক যশোরের বাসিন্দা। এ ঘটনায় স্থানীয় লোকজন ও শ্রমিকরা তাৎক্ষণিক ঐ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে স্লোগান ধরে। এক পর্যায়ে জেলা হাইয়েস, জীপ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম আকবর কে ঘটনাটি অবহিত করা হলে তিনি তাৎক্ষণিক এসে বিচারের ব্যবস্থা করেন। এতে অভিযুক্ত ডাঃ শামশুল হুদা প্রকাশ্যে উপস্থিত জনগণের নিকট ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করে তা বাঁশঘাটা জামে মসজিদে দান করে দেন সংশ্লিষ্টরা। শ্রমিক সভাপতি সেলিম আকবর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অভিযুক্ত ডাঃ শামশুল হুদার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ঘটনাটি ভুলবুঝাবুঝি বলে জানান।

Post a Comment

0 Comments