Advertisement

বদরখালীতে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

জাইতুন নাহার ইতু
চকরিয়া বদরখালীতে অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে স্থানীয় ফাঁড়ি পুলিশ। গতকাল সোমবার (৩০জানুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ছনুয়াপাড়া এলাকার খালের

মধ্যে পানিতে ভাসমান অবস্থায় পরিত্যক্ত অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা বদরখালী নৌ পুলিশ ফাঁড়িকে খবর দেয়। এতে আইসি মোঃ সোহেল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। নৌ পুলিশ ফাঁড়ির আইসি জানান, অজ্ঞাতনামা লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments