Advertisement

চকরিয়ায় লুটপাট ও বাড়িতে অগি্নসংযোগ : ৩ মহিলাসহ আহত ৮ ৰয়ৰতি ১০ লাখ টাকার

ভ্রাম্যমান প্রতিনিধি
চকরিয়ায় পারিবারিক বিরোধের জেরধরে হামলা চালিয়ে লুটপাটের কেরোসিন ঢেলে অগি্নসংযোগ করা হয়েছে একটি বসতবাড়ি। অগি্নকান্ডে ওই বসতবাড়ির নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় ১০লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েগেছে। এসময় জীবনত্দ দগ্ধ হয়েছে গৃহ পালিত ২টি ছাগল ও

বিপুল হাঁস মুরগী। হামলায় ও আগুন নেভাতে গিয়ে ৩মহিলাসহ ৮জন কমবেশি আহত হয়েছে। রবিবার রাত ১২টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের পুকপুকুরিয়া রাজধানী পাড়া গ্রামে ঘটেছে এ ববের্াচিত অগি্নকান্ডের ঘটনাটি।
ৰতিগ্রসত্দ বাড়ির মালিক ছাবের আহমদের স্ত্রী মমতাজ বেগম ৩০জানুয়ারী থানায় দায়ের করা অভিযোগে জানান, একই গ্রামের মৃত আবুল খায়ের এর পুত্র কবির আহমদের ইন্ধনে ঘটনার রাতে একদল দূর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায়। ওই সময় তার বিবাহপোযুক্ত মেয়ে তাহেরা বেগম (১৮), রেজভী আকতার (১৬) কে দূর্বৃত্তরা শস্নীলতাহানী ও তার ছেলে জসিমকে প্রাণে হত্যার চেষ্টা চালায়। ঘটনার সময় জসিম পালিয়ে প্রাণ রৰা করলেও কিছুৰণ পর দূর্বৃত্তরা পূণরায় এসে কেরোসিন ঢেলে দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে মুহুর্তেই বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগি্নকান্ডের খবর পেয়ে চকরিয়ার দমকল বাহিনী ওই এলাকায় পৌছলেও ততৰণে বাড়িটি পুড়ে যায়। গৃহকর্ত্রী মমতাজ বেগমের পুত্র জসিম উদ্দিন জানান, অগি্নকান্ডে তার বোনের ভগি্নপতি আজিজুর রহমান কাউছারের বিদেশ যাওয়ার ভিসার নগদ দেড় লাখ টাকা, ৮ভরি স্বর্ণ লুট করে মূল্যবান আসবাবপত্র ও সেচ পাম্পের মটরসহ প্রায় ১০লাখ টাকার মালামাল পুড়ে ও লুট করে নিয়ে যায়। এঘটনায় মমতাজ বেগম বাদী হয়ে সোমবার চকরিয়া থানায় ৭জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে বিকালে চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম ও পৌরসভার মেয়র আলহাজ্ব নুরম্নল ইসলাম হায়দার ঘটনাস্থল পরিদর্শন করে ৰতিগ্রসত্দদেও সার্বিক সহায়তা ও জড়িতদের বিরম্নদ্ধে আইনানুন ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Post a Comment

0 Comments