Advertisement

ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার শীতবস্ত্র বিতরণ



মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁওতে  ইসলামী ব্যাংকের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।  “সেতু বন্ধনের একশ দিন” কর্মসূচীর আওতায় ৪ জানুয়ারী শাখা ব্যবস্থাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্যাংক মিলনায়তনে। 
প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ঈদগাঁও জনকল্যাণ পরিষদ সভাপতি ডাঃ আমির সুলতান, সমাজ সেবক মোঃ ফেরদৌস, পরিবহন মালিক সমিতির উপদেষ্টা আলহাজ্ব আবদুল মান্নান, ব্যবসায়ী লিয়াকত নুর চৌধুরী এবং সেকেন্ড অফিসার জাকারিয়া চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে প্রায় ১০০ দরিদ্রদের মধ্যে কম্বল ও শাল বিতরণ করা হয়।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক জনগণের স্বার্থে পরিচালিত এদেশের মাটি ও মানুষের ব্যাংক। দেশ গড়ার কাজে ইসলামী ব্যাংক যেভাবে অনুসরণীয় কাজ করে যাচেছ তার জন্য এ ব্যাংক ১৬ কোটি মানুষের ব্যাংকে পরিণত হয়েছে। সমাপ্ত বছরে ও এ ব্যাংক তার শ্রেষ্ঠত্ব অক্ষুণœ রাখতে সক্ষম হয়েছে। 
তারা আরো বলেন, ইসলামী ব্যাংক ভিক্ষুক থেকে শুরু করে কোটিপতির ব্যাংক। “১৬ কোটি মানুষের কাছে যাই - আমাদের দেশ আমরা সাজাই” এ স্লে¬াগান নিয়ে গরিব-অসহায়দের সহায়তা, সামাজিক উন্নয়ন, শিল্পায়ন, পরিবেশ বান্ধব বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নততর গ্রাহক সেবা ও যথাযথভাবে শরীয়াহ পরিপালনের মাধ্যমে এ ব্যাংক আরো বহুদূর এগিয়ে যাবে। এ কর্মসূচী বৃহত্তর ঈদগাঁওতে কয়েকদিন ধরে চলবে। 

Post a Comment

0 Comments