হত দরিদ্র পরিবারের নারীদের অনৈতিক পথে নামানোর মূল মিশন
এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওতে পতিতা সমাজ প্রতি নিয়ত নানা গ্রামে গঞ্জের দিকে অগ্রসর হচেছ। এলাকার হত দরিদ্র পরিবারের উঠতি নারীদের অধতঃ পতন(অনৈতিক )পথে নামানোর মিশন নিয়ে কালো মোটা অংকের অর্থ হাতিয়ে নিতেই চিহ্নিত পতিতারা হরেক রকম বাসা বাড়ির আড়ালে এ অপকৌশলের আশ্রয় নিচেছ ব্যাপক হারে। ইতি মধ্যে এসব পরিবারে বহু উঠতি প্রজন্মের তরুণী এই ফাঁদে পা দিয়ে রেহাই পাচ্ছেনা বলে একাধিক সূত্রে প্রকাশ। প্রাপ্ত তথ্যে মতে, কয়েক বছর যাবত ধরে বিভিন্ন এলাকা থেকে আগত চিহ্নিত বেশ কিছু পতিতা ব্যস্থতম ঈদগাঁও বাজারের অলি গলি ও পার্শ্ববর্তী নানা কলোনিতে ছোট বড় ভাড়া বাসা নিয়ে গোপনে বা প্রকাশ্যে অনৈতিক হীন কর্মকান্ড চালিয়ে আসছে। এমনকি এসব পতিতাদের সহিত বিশাল এলাকার বহু রকমের অপরাধ শ্রেণীর লোকজনের ব্যাপক আকারের সখ্যতা থাকায় পরিকল্পনা মোতাবেক ব্যবসায়ী থেকে শুরু করে অভিযাত শ্রেণীর লোকদেরকে বিপদে ফেলে কৌশলে ফাঁদে এনে বিয়ে কিংবা প্রেমের অযুহাতে পুলিশ বা জনপ্রতিনিদের কাছে সাজানো অভিযোগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। মান সম্মান লোক লজ্জার ভয়ে ফাঁদে পড়া ব্যক্তি ও আতীয় স্বজনেরা নিরুপায় হয়ে মামলা মুকদ্দমা হতে বাঁচতে মুখ বুঝে এ সব অপকর্ম সহ্য করে যাচ্ছে। সম্প্রতি ঈদগাঁও বাজারস্থ এক ব্যবসায়ী যুবককে ফাঁদে ফেলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়েরের মাধ্যমে উপকুলীয় ইউনিয়নের এক অসভ্য পতিতা নারী আপোষের নামে বহু টাকা হাতিয়ে নেয়। এবার এ পতিতারা নতুন কৌশলে বৃহত্তর ঈদগাঁওয়ের গ্রামে গঞ্জে প্রবেশ করছে তরুনীদের অনৈতিক কাজে নামানোর লক্ষ্যে। জ্ঞান অপরিপক্ষ এ নারীরা ও পতিতাদের মন ভোলানোর কথা এবং আর্থিক অনটন থেকে সহজেই মুক্তি পাওয়ার পথ হিসেবে এ পথকে বেঁচে নেওয়ায় দিন দিন এলাকায় পতিতা সমাজের সংখ্যা প্রতি নিয়ত বাড়ছে আশংকা জনক হারে। এভাবেই চিহ্নিত পতিতা চক্র আর্থিক অনটনে থাকা পরিবারের উঠতি তরুণী ও স্কুল মাদ্রাসা কলেজ পড়য়া ছাত্রীদের অনৈকি(অধঃপতনের) পথে নামানোর প্রতিযোগিতা অব্যাহত রাখায় প্রায়শ সামাজিক অবক্ষয় ঘটে চলছে। এর থেকে সাবধান নারী সমাজ। তাই সচেতন জনগন ও অভিভাবক মহলের দাবী, আগামী প্রজন্মকে নৈতিক ধ্বংসের হাত থেকে রক্ষা ও বিশাল এলাকায় শান্তি পূর্ণ পরিবেশ অক্ষুন্ন রাখার স্বার্থে পতিতা চক্র ও তাদের হীন গড় ফাদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পূর্বক অভিযান পরিচালনার জন্য স্থানীয় ও র্উধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

0 Comments