এম আবুহেনা সাগর, ঈদগাঁও:
ঈদগাঁও ও রামু থানা পুলিশের সিগন্যাল না মেনে গাড়ী চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ঈদগাঁও পুলিশ একটি ঔষধ কোম্পানীর কাভার্ড ভ্যান সহ চালক মাহবুবুল হককে আটক করেছে।ঘটনাটি ঘটেছে গত ৩ জানুয়ারী দিবাগত রাত ১টায়।
জানা যায়, ৩ জানুয়ারী রাত সাড়ে ১২টার দিকে একটি ঔষধ কোম্পানীর কাভার্ড ভ্যান দ্রুত গতিতে চালিয়ে ককসবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল চকরিয়ার মৌলভীর চর এলাকার জাফর আলমের পুত্র মাহবুবুল আলম(২৫)। গাড়ীটি রামু এলাকায় পৌঁছলে রামু থানার টহল পুলিশের একটি দল চালককে গাড়ী থামাতে সিগ্ন্যাল দেয়। চালক তা না মেনে দ্রুত গতিতে ঈদগাঁওর দিকে আসলে রামু পলিশ সেই গাড়ী সম্পর্কে ইনফরমেশন দেয় ঈদগাঁও পলিশকে। কাভার্ড ভ্যানটি ঈদগাঁও বাসষ্টেশন দিযে যাওয়ার সময় পুলিশ থামাতে সিগ্ন্যাল দিলে সেখানেও না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাত ১টার দিকে ঈদগাঁও পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই আনোয়ারুল হক ধাওয়া করে মহাসড়কের খোদাইবাড়ী এলাকা থেকে কাভার্ড ভ্যান সহ চালককে আটক করে। পলিশ জানিয়েছে, তল্লাশী চালিয়ে গাড়ীতে অবৈধ কিছু পাওয়া যায়নি। তবে চালক ও গাড়ীর কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।

0 Comments