ভ্রাম্যমান প্রতিনিধি
চকরিয়া পৌর শহরের বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গাস্থ চকরিয়া শপিং কমপ্লেক্সের প্রসিদ্ধ হুন্ডি ব্যবসায়ী এম আর বিশ্ব সংযোগের সামনে থেকে এক ব্যক্তিকে মারধর করে তার কাছ থেকে প্রকাশ্যে হুন্ডির ৫০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শতশত মানুষের সামনে এ জঘন্য ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে ।
জানা যায়, চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাজার পাড়ার মোস্তাক আহমদের পুত্র জাকের হোসেন (২৬) বস্তা ভর্তি করে ৫০ লাখ টাকা নিয়ে শ্যামলী পরিবহনের একটি চেয়ার কোচে করে সন্ধ্যা সাড়ে ৭টায় চকরিয়ার চিরিঙ্গাস্থ চকরিয়া শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে গাড়ি থেকে নামে মার্কেটে প্রবেশের সময় আগে ওৎ পেতে থাকা শহরের একদল ছিনতাইকারী তার উপর হামলে পড়ে টাকা ভর্তি বস্তা নিয়ে টানা হেচড়া করে দূর্বত্তরা লুটপাট চালায়। জাকের হোসেনকে মারধর করে প্রকাশ্যে শতশত লোকের সামনে থেকে বস্তা ভর্তি টাকা টানা নিয়ে দৌড়ে পালিয়ে যায় । এসময় জাকের হোসেন সামান্য আহত হয়েছে। জাকের হোসেন জানান, তার ভাই আনোয়ার হোসেন বিদেশ থাকে ওই টাকা জমি কেনার জন্য পাঠিয়েছেন। পুলিশ জানায় এ ঘটানায় জাকের হোসেন তাদের হেফাজতে আছে। তবে টাকা ছিনতাইয়ের ঘটনায় জাকের হোসেনের মধ্যেও কিছু রহস্য থাকতে পারে বলে পুলিশ জানায়। পুলিশের এস আই ইয়াছিন টাকা গুলো হুন্ডির টাকা বলে প্রাথমিক ভাবে ধারণা করেছে। এ ব্যাপারে চকরিয়া থানার এস. আই. মোঃ ইয়াছিন ও মিজানুর রহমান জানান, তারা ছিনতাইকারীদের ধরতে অভিযানে বেরিয়েছে। এদিকে একটি সুত্র জানিয়েছে, যারা টাকা ছিনতাই করেছে তারা চিহ্নিত ছিনতাইকারী। তাদেরকে রক্ষার জন্য এখন প্রভাবশালীরা চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

0 Comments