Advertisement

ঈদগাঁওতে ছাত্র শ্রমিক সংঘর্ষ গাড়ি ভাংচুর

সেলিম উদ্দীন
ঈদগাঁও বাসষ্টেশনে কলেজ ছাত্র ও পরিবহন শ্রমিকদের অপ্রীতিকর ঘটনায় ১ ঘন্টা যানবাহান চলাচল বন্ধ ও কয়েকজন ছাত্র লাঞ্চিত হয়েছে। ২৯ জানুয়ারী সকাল ৯ টায় গাড়িতে উঠাকে কেন্দ্র করে এ ঘটনা

ঘটে।
জানা যায়, গতকাল সকালে বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন স্থান থেকে আসা কলেজ ছাত্ররা বাসষ্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি চেয়ার কোচ (ঢাকা মেট্টো-৪৪২৮) ষ্টেশনে পেঁৗছলে ছাত্ররা ঐ গাড়িতে উঠতে চায়। এতে গাড়ির শ্রমিকরা তাদের বাঁধা দেয়। এ নিয়ে অপেক্ষমান ছাত্র ও শ্রমিকরা তর্কাকর্তী ও অপ্রীতিকর ঘটনায় লিপ্ত হয়। এ সময় পরিবহন শ্রমিকদের হাতে কয়েকজন ছাত্র লাঞ্চিত হয়। সংঘটিত ঘটনায় ১ঘন্টা গাড়ি চলাচল বন্ধ ও ষ্টেশনের উভয় দিকে ১ কিঃমিঃ পর্যানত্দ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঈদগাঁও তদনত্দ কেন্দ্রের আইসি আনোয়ারুল হক ফোর্সদের নিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Post a Comment

0 Comments