Advertisement

টেকনাফে ঘর বাড়ি মার্কেট নিমর্ান করছে মিয়ানমার নাগরিক

কাইছার পারভেজ চৌধুরী
টেকনাফের বিভিন্ন স্থানে মিয়ানমার নাগরিকদের ঘরবাড়ী ও মার্কেট নির্মান অব্যাহত রয়েছে। প্রশাসনের নাকের ডগায় এসব মার্কেট ও বসতবাড়ী নির্মিত হলেও সংশিস্নষ্টরা নিরব ভূমিকা পালন করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাছাড়া কোন অদৃশ্য ৰমতায় এসব ভবণের নকসা অনুমোদন হলো

এবং জমির খতিয়ান সৃজিত হলো তাও স্থানীয় সচেতন মহলের কাছে রহস্য হয়ে রয়েছে। বিশেষ করে এসব মিয়ানমার নাগরিকদের অধিকাংশই পূর্বে মিয়ানমারের বিভিন্ন জঙ্গী গোষ্ঠির সাথে সম্পৃক্ত থাকায় দেশের নিরাপত্তা হুমকির মূখে পড়তে পারে বলে সচেতন মহল আশংকা প্রকাশ করেছে। অনুসন্ধানে জানা যায়, টেকনাফ পৌরসভার টিএন্ডটি রোডের ওমর হাজী মর্াকেটের পিছনে মিয়ানমার জঙ্গি সংগঠন আর এস ও'র লিডার আবু তাহেরের বিশাল মার্কেট, কায়ুকখালী পাড়া এলাকায় মিয়ানমার নাগরিক বাদশার বাড়ী, বাস টার্মিনাল এলাকায় অপর এক মিয়ানমার নাগরিকের বিশাল দোতলা ভবন, গ্রীণ গার্ডেণ সংলগ্ন এলাকায় প্রধান সড়কে কয়েকটি সুউচ্চ ভবন নির্মিত হচ্ছে। যেসব ভবনের মালিক মিয়ানমার নাগরিক। জানা যায়, টিএন্ডটি রোডের অবৈধ মর্ােকটের মালিক মিয়ানমার মন্ডু থানার সুদার দিয়া গ্রামের মৃত মোহাম্মদ হাসেমের পুত্র আবু তাহের। মিয়ানমার জঙ্গী সংগঠন আরএসও নেতা আবু তাহের কৌশলে বিদেশে পাড়ি জমায় । পরে টেকনাফে থাকা তার আত্বীয়দের কাছে টাকা পাঠিয়ে মার্কেট ও ডেইল পাড়ায় বাড়ী নির্মান কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে। আবু তাহের মিয়ানমার নাগরিক এ অভিযোগ উঠায় মার্কেটের নিমর্াণ কাজ বন্ধ রাখতে পৌর কর্তৃপৰ নোটিশ প্রদান ও কাজ বন্ধের নির্দেশ দিলেও বর্তমানে মার্কেটের নির্মান কাজ অব্যাহত রয়েছে । টেকনাফ পৌর ইঞ্জিনিয়ার মোঃ জহির উদ্দিন নকসা অনুমোদনের বিষয়ে জানতে চাইলে বলেন জমির নামজারী থাকায় নকসা অনুমোদন দেওয়া হয়েছে। সচেতন মহল মনে করছে এ মুহুর্তে দেশের নিরাপত্তার স্বার্থে তদনত্দ পুর্বক মিয়ানমার নাগরিকদের মালিকানাধীন অবৈধ মার্কেট ও বাড়ীর ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদৰেপ গ্রহন জরম্নরী।

Post a Comment

0 Comments