Advertisement

রামুর কুখ্যাত ডাকাত আজিজ গ্রেফতার


রামুতে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আজিজুল হককে আটক করেছে পুলিশ। জানা যায়, ৪ জানুয়ারী বিকালে রামু উপজেলার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আই.সি অনুমং একদল পুলিশ ফোর্সসহ ইউনিয়নের দূর্গম পাহাড়ী অঞ্চল জুমছড়ি এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ডাকাত জুমছড়ির আশরাফ মিয়ার ছেলে আজিজুল হককে আটক করে। পরে ধৃত ডাকাত আজিজকে রামু থানায় সোপর্দ
করেছে গর্জনিয়া ফাঁড়ির পুলিশ। রামু থানার অফিসার ইনচার্জ একে নজিবুল ইসলাম জানান, আজিজ ডাকাত পেশাদার ডাকাতদল সিন্ডিকেটের সদস্য। তার বিরুদ্ধে রামু থানায় ২টি ডাকাতি মামলায় ওয়ারেন্ট রয়েছে। তিনি আরো জানান, রামু উপজেলাকে ডাকাতমুক্ত করতে পুলিশ সর্বদা দায়িত্বশীল হয়ে কাজ করে যাচ্ছে। 

Post a Comment

0 Comments