সেলিম উদ্দীন
কক্সবাজার জাালালাবাদে হুন্ডির ২০ লাখ টাকা ছিনতাই হয়েছে। ৫ জানুয়ারী মাগরীবের পূর্ব মুহুর্তে ঈদগাঁও- ফরাজী পাড়া সড়কের রাবারড্যাম রাস্তার মাথার অদূরে এঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গতকাল বৃহঃবার বিকেলে মটর সাইকেল যোগে দু'ব্যাক্তি ঈদগাঁও- ফরাজী পাড়া সড়ক হয়ে ফরাজী পাড়ার দিকে যাচ্ছিলেন। গাড়িটি রাবারড্যাম রাস্তার মাথা অদূরে পৌঁছুলে পেছন থেকে
অন্য তিনটি মটর সাইকেল যোগে আসা কয়েকজন র্দুভিত্ত সামনের মটর সাইকেল টি গতি রোধ করে পিস্তল ঠেকিয়ে ভয় ভীতির সৃষ্টি করে। এতে হুন্ডির টাকা বহনকারীরা রাস্তায় টাকা ফেলে প্রাণ রক্ষার্থে পালিয়ে যায়। এসময় ছিনতাইকারীরা ২০ লাখ টাকা লুটে নেয়। টাকা বহনকারী ও লুটকারীদের পরিচয় পাওয়া যায় নি। ঈদাগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ও স্থানীয় চেয়ারম্যান আমান উল্লাহ ফরাজী এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। স্থানীয় শাকের আহমদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

0 Comments