Advertisement

উখিয়ায় বাঘ হত্যা কারীর বিরুদ্ধে মামলা

শফিউল আলম নুরী
উখিয়ার ইনানী জাতীয় উদ্যানের সংরক্ষিত জীব বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলেও দুবর্ৃত্তরা তা মানছে না। গত ৩ জানুয়ারী বিকালে জালিয়া পালং বনবিট এলাকা থেকে একদল দুবর্ৃত্ত শিকারী পিটিয়ে বিরল প্রজাতির একটি মেছো বাঘ হত্যা করে মাংশ বিক্রি করে।

এ ঘটনায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বনবিভাগের টনক নড়ে। গতকাল ৫ জানুয়ারী ইনানী রেঞ্জ কর্মকতর্া সুনিল কুমার দেবরায় বাদী হয়ে বাঘ হত্যাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। উক্ত মামলায় জালিয়া পালং লম্বরী পাড়া গ্রামের আবুল কাছিমের ছেলে মোহাম্মদ রুবেল (২১) কে প্রধান আসামী করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, গত ৩ জানুয়ারী জালিয়া পালং বিটের দক্ষিণ সোনাইছড়ি সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি মেছো বাঘের শাবক স্থানীয় রাখাল বালকরা ধরে জালিয়া পালং এলাকায় নিয়ে আসলে লম্বরী গ্রামের আবুল কাছিমের ছেলে রুবেল বাঘের গলায় নাইলনের রশি পেছিয়ে বাঘটি হত্য করে পরে মাংশ বিক্রি করে। এ ঘটনা পত্রিকায় প্রকাশিত হলে বন বিভাগ ১৯৭৪ সনের বাংলাদেশ বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করেন।

Post a Comment

0 Comments