Advertisement

হ্নীলায় দোকানের ক্যাশ ভেঙ্গে রহস্যজনক সাড়ে ৩ লাখ টাকা চুরি


টেকনাফের হ্নীলা ষ্টেশনের এক কাপড়ের দোকানে ক্যাশ ভেঙ্গে রহস্যজনকবাভে ৩ লাখ টাকা চুরির খবর পাওয়া গেছে। হ্নীলা পুরাতন বাজারের ব্যবসায়ী নির্মল ধরের দোকানে ঘটেছে এ ঘটনা ।  
জানা যায়, গতকাল ৫ জানুয়ারী সকাল ৭টায় উক্ত দোকানের কর্মচারী নেজাম উদ্দিন, বাদশাহ ও জানে আলম দোকান প্রতিদিনের ন্যায় দোকান খুলতে এসে দেখে দোকানের কলাপসিপল গ্রীলের ৪টি তালার মধ্যে ৩টি দোকানের চাবি দিয়ে খোলা গেলেও একটি তালা খুলতে না পেরে পার্শ্ববর্তী কামার মেঘনাথের সহযোগীতায় তালা ভেঙ্গে দোকান খুলে দেখতে পায় ক্যাশ বক্স ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। তারা তাৎক্ষনিক দোকান মালিককে খবর দেয়।  মালিক নির্মল ধর জানান, ৪ জানুয়ারী রাতে সারাদিনের বেচাকেনা শেষে ক্যাশ বক্সে সাড়ে ৩ লাখ টাকা রেখে গিয়েছিলাম। সকালে কর্মচারীদের কাছে খবর শুনে এসে দেখি দোকানের সবকিছু ঠিক থাকলেও ক্যাশ বক্স ভাঙ্গা, টাকাগুলো নেই।  কে বা কারা আমার এ সর্বনাশ করেছে কিছুই বুঝতে পারছি না। নির্মল ধরের দোকানে এ রহস্যজনক চুরি নিয়ে এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

Post a Comment

0 Comments