Advertisement

মহেশখালীর ডাকাত আবুবক্কর চট্টগ্রাম র‌্যাব কর্তৃক গ্রেফতার


আবদুর রাজ্জাক,মহেশখালী,১৬ জানুয়ারী:
মহেশখালীর উপজেলার ক্রাইম জোন হিসেবে খ্যাত কালারমারছড়ার নুনাছড়ি এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র কাশেম বাহিনীর সদস্য আবু বক্কর ছিদ্দিক ওরফে বইস্যাকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে।
র‌্যাব সুত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারী রাত্রে র‌্যাব-৭ চট্রগ্রামের একটি অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের বাকলিয়ার বাস্তহারা কলোনী থেকে আবু বক্কর ছিদ্দিক ওরফে বইস্যাকে
ডাকাতকে গ্রেফতার করেছে। 
তার বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে বলে থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান।

Post a Comment

0 Comments