Advertisement

কাল উখিয়ায় জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা

আদিল উদ্দিন চৌধূরী
উখিয়া উপজেলা আওয়ামীলীগ কতর্ৃক কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য সাবেক জাতীয় সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী কতর্ৃক মনোনীত নব-নিযুক্ত মোস্তাক আহমদ চৌধুরী বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল

১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ২টায় উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উখিয়া-টেকনাফ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ একে আহমদ হোসেন। সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কবি আদিল উদ্দিন চৌধূরী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। সার্বিক তত্বাবধানে রয়েছেন, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ হোছাইন খান। উক্ত সংবর্ধনা সভায় উখিয়া উপজেলার সর্বস্থ জনসাধারণকে উপস্থিত থেকে সংবর্ধনা সভাকে সাফল্য মন্ডিত করার জন্য উখিয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

Post a Comment

0 Comments