Advertisement

খরুলিয়া উচ্চ বিদ্যালয়ে ৩ বখাটে আটক : মুচলেকায় মুক্ত

হাসান তারেক মুকিম
খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করার দায়ে তিন বখাটেকে আটক করা হয়েছে। গতকাল ১৭ জানুয়ারী, মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে ওই তিন বখাটের অভিভাবকেরা বিদ্যালয়

কতৃপক্ষের কাছে মুছলেখা দিলে তাদের ছেড়ে দেয়া হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক জানান, বেলা এক টার দিকে বিদ্যালয় থেকে কোচিং শেষ করে কয়েকজন এস,এস,সি পরীক্ষাথর্ী বাড়ি ফিরছিল। এ সময় বিদ্যালয় গেইটের সামনে মোটর সাইকেল নিয়ে দাঁড়ানো তিন বখাটে ওই ছাত্রীদের বিভিন্ন ভাবে উত্যক্ত করে এবং এক ছাত্রীকে মোটর সাইকেলে তোলার চেষ্টা চালায়। এ সময় খবর পেয়ে বিদ্যালয় ছাত্ররা ওই তিন বখাটেকে আটক করে প্রধান শিক্ষকের কাছে সোপর্দ করে। পরে খবর পেয়ে বখাটে যুবকদের অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসে এবং সন্তানদের এহেন আচরণে তারা লজ্জিত হয়। পরে তারা বিদ্যালয় প্রধান শিক্ষক জহিরুল হক ও বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে তাদের সন্তানদের অপরাধ স্বীকার করে, তাদেরকে শাসন করার প্রতিশ্রুতি দেয়। বকাটেরাও নিজেদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার লিখিত আবেদন করলে, বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকের সমঝোতায়, অভিভাবক ও বখাটেদের কাছ থেকে লিখিত মুছলেখা নিয়ে ছেড়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

Post a Comment

0 Comments