নেপথ্যে মালয়েশিয়া আদম পাচার
আমান উল্লাহ আমান
টেকনাফে পিটিয়ে ও পরে মূখে বিষ ঢেলে বশির আহমদ(২৫) নামে এক যুবককে হত্যা করেছে মালয়েশিয়া আদম পাচারকারী সিন্ডিকেট। সে শাহপরীরদ্বীপ মাঝের পাড়া ও বর্তমানে হোয়াইক্যং লম্বাবিল গ্রামের দিল মোহাম্মদের পুত্র। ১০ জানুয়ারী দুপুর ১২ টায় মঙ্গলবার শাহপরীরদ্বীপ মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, শাহপরীরদ্বীপ মাঝের পাড়ার ইউনুছ, মমতাজ, ফিরোজ ও বশর আলী হতে বশির আহমদ ৫ লক্ষ
২০ হাজার টাকা পাওনা ছিল। উক্ত টাকা দেয়ার কথা বলে বশির আহমদকে ডেকে নিয়ে যায়। যথা সময়ে বশির টাকার জন্য গেলে ইউনুছ, মমতাজ, ফিরোজ ও বশর আলী তাকে মারধর ও মূখে বিষ ঢেলে পালিয়ে যায়। বশিরের আর্তচিৎকারে এলাকার মানুষ এসে ঘটনাস্থল থেকে দ্রুত টেকনাফ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক চেকআপ করে মৃত ঘোষনা করেন। মৃত ঘোষনা সাথে সাথে বশিরকে নিয়ে আসা ৪/৫ জন যুবক দ্রুত হাসপাতাল থেকে প্রস্থান করে। এদিকে বশিরের পিতার সাথে কথা বললে তিনি জানান, গত ৩ মাস আগে বশির মালয়েশিয়া হতে বাংলাদেশে আসে। ইউনুছ, মমতাজ, ফিরোজ ও বশর আলী মালয়েশিয়া আদম পাচারকারী দলের অন্যতম সদস্য ও একটি সিন্ডিকেট। বশির আহমদ সাগর পথে মালয়েশিয়া মানুষ নিয়ে যাওয়ার জন্য ৮ জনের ৫ লক্ষ ২০ হাজার টাকা ইউনুছ, মমতাজ, ফিরোজ ও বশর আলীকে দেয়। কিন্তু ওরা মানুষ মালয়েশিয়া পৌঁছে দিতে না পারায় বশির টাকা ফেরত চায়। উক্ত টাকা দেওয়ার কথা বলে বশিরকে ঢেকে শাপরীরদ্বীপ নিয়ে মারধর করে এবং মুখে বিষ ঢেলে মৃত্যু নিশ্চিত করে। এদিকে বশিরের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

টেকনাফ থানার এস আই সোহেল হাসপাতালে গিয়ে লাশের সুরত হাল তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
টেকনাফে ২০ তম জাতীয় টিকা দিবস সম্পন্ন
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টেকনাফে ২০ তম জাতীয় টিকা দিবসের ১ম রাউন্ড সম্পন্ন হয়েছে। ৭ জানুয়ারী শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ০-৫ বছর শিশুদের ২ ফোটা পোলিও টিকা ও ৬ মাস হতে ১ বছরের নিচে শিশুদের ১ লাখ ইউনিট ভিটামিন এ ক্যাপসুল ও ১ থেকে ৫ বছরের শিশুদের ২ লাখ ইউনিট ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৫৫ টি কেন্দ্রে ৬৬,৩৫৮ জনকে পোলিও টিকা ৫৮,৭৫০ জনকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। উপজেলা স্বাস্থ ও পঃ পঃ কর্মকর্তার সার্বিক তত্বাবধানে ও ইপিআই টেকনেশিয়ান মিজানুর রহমানের ব্যবস্থাপনায় সকাল ৭ টায় টিকা কেন্দ্রে ভ্যাকসিন পৌঁছানোর ব্যবস্থা করেন। ঐ দিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামশুন জাহান রকিবুন্নেছা চৌধুরীর নেতৃতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও এফডিএসআর কর্তৃক পরিচালিত সূর্যের হাসি ক্লিনিক দমদমিয়া বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি ভ্রাম্যমান ক্যাম্পের মাধ্যমে যাত্রীবাহী বাসে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় ৪’শ জনকে পোলিও টিকা ও ২৭৫ জনকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়। উক্ত ভ্রাম্যমান ক্যাম্পের আনুষ্টানিক উদ্ভোধন করেন দমদমিয়া বিওপি কোম্পানী কমান্ডার ফজলুল করিম। এ সময় উপস্থিত ছিলেন সূর্য হাসি ক্লিনিকের ম্যানেজার অজয় কুমার চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক নুরুল হক, ব্র্যাক কর্মকর্তা মোঃ রফিকসহ বিজিবি ও সরকারী বেসরকারী কর্মীরা।

0 Comments