Advertisement

গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে হবে

চকরিয়ার ঘোড়দৌড় মেলায় জেলা প্রশাসক জয়নুল বারী
ভ্রাম্যমান প্রতিনিধি
চকরিয়া উপজেলার শতবছরের ঐতিহ্য কাকারার ঐতিহাসিক ঘোড়ারদৌড় মেলার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: জয়নুল বারী। ৯জানুয়ারী বিকালে তিনি মেলা পরিদর্শনে গেলে পরিচালনা কমিটির সভাপতি মুজিবুল হক রতন, সদস্য সচিব শওকত ওসমান তাকে

স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, মেলা কমিটির সদস্য নাজেম উদ্দিন, মাসুদুর রেজা চৌধুরী, হারম্নন চৌধুরী, কাকারার প্যানেল চেয়ারম্যান শওকত ওসমান মানিক। ওই সময় জেলা প্রশাসক মো: জয়নুল বারী ঘোড়ারদৌড় মেলার প্রায় প্রত্যেক স্টল ও সার্কাস, মৃতু্যকূপসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এ মেলা নি:সন্ধেহে প্রশংসার দাবীদার। তবে মেলার সার্বিক কর্মকান্ডে আইন শৃংখলা পরিপন্থি কোন কাজ হলে এটি হবে লজ্জাজনক। তাই সকলকে মেলার সুনাম বৃদ্ধি ও দর্শকদের উপভোগযোগ্য অনুষ্ঠান উপহার দিতে সচেষ্ট থাকতে হবে। পরিদর্শন শেষে জেলা প্রশাসককে মেলা মাঠে ৩টি হাতি সালাম দিয়ে অভিভাদন জানান।

Post a Comment

0 Comments