Advertisement

চকরিয়ায় হামলায় মাদরাসার শিৰক-মহিলাসহ আহত ৫

এস এম হান্নান শাহ
চকরিয়ায় পূর্ব শত্রম্নতার জের ধরে মাদরাসা শিৰক ও মহিলাসহ ৫জন গুরম্নতর আহত হয়েছে। আহতদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার বারআউলিয়ানগরে এ হামলার ঘটনা ঘটে। আহতদের পরিবার সদস্যরা জানান, পূর্ব শত্রম্নতার জের ধরে ওইদিন বিকালে স্থানীয় রফিক, মুবিন, রাসেল, রতন, বদিউল আলমের নেতৃত্বে ১৫/২০জনের একদল দূর্বৃত্ত হামলা চালায়

আমজাদিয়া ফাজিল মাদরাসার শিৰক মাওলানা জমির উদ্দিনের বাড়িতে। এসময় তাদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্র ও পিঠুনীতে গুরম্নতর আহত হয়েছে মহিলাসহ ৫জন। তারা হলেন, শিৰক মাওলানা জমির উদ্দিন (৫৭), মেয়ে ছেনুয়ারা বেগম রম্নবী (৩৩), পুত্র আরিফুল ইসলাম বাবু (২২), তৌহিদুল ইসলাম ফরহাদ (১৬) ও মোমেনা বেগম। ঘটনার সময় দূর্বৃত্তরা বাড়িতে লুটপাট চালিয়ে ৫ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল সেটসহ প্রায় ৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় আহতদের প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় ৫জনের মধ্যে ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments