Advertisement

মহেশখালীতে ছাত্রী অপহরণ

মহেশখালীতে পানিরছড়া দাখিল মাদ্রাসার  এক  ছাত্রীকে  অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামে ২৩ আগষ্ট সকাল ১১ টায় । 
এজাহার  সুত্রে জানা যায়, হোয়ানকের ধলঘাট পাড়ার এলাকার মোঃ ফেরদেীসের কন্যা পানির ছাড়া ইসলামী দাখিল মাদ্রাসার ১০ শ্রেনীর  ছাত্রী  সংগত কারনে নাম ঘোপন রাখা হয়েছে (জয়নব আক্তার) (১৪) ।

২৩ আগষ্ট সকাল ১১ টায় মাদ্রাসায় আসার পথে পানির ছড়া বটগাছ তলা এলাকা থেকে পানিরছড়া (বারঘরপাড়া)এলাকার এস্তফাজ এর পুত্র সরওয়ার কামাল এর নেতৃত্বে একদল অস্ত্রধারী অস্ত্রের মুখে জিম্মি উক্ত ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। বহু খুজাখুজি করে এখন ও পর্যন্ত কোন খোজ খবর পাওয়া যায়নি। গতকাল ছাত্রীর পিতা বাদী হয়ে সরওয়ারকে প্রধান আসামীকে মহেশখালী থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছে।
এব্যাপারে অপহরণ কৃত ছাত্রীর পিতা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছে।

Post a Comment

0 Comments