Advertisement

পহরচাঁদায় প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

এস এম হান্নান শাহ: পহরচাঁদা বিবির খিল শহীদ মনছুর উদ্দীন রেজি: প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কতর্ৃক উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা গেছে, চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবির খিল এলাকার শহীদ মনছুর উদ্দীন বেসরকারী প্রথিমিক বিদ্যালয়ে ১৬০ জন শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা দেয়া হয়। এসব ছাত্র-ছাত্রীদের জন্য তিন মাস পর পর উপবৃত্তির
৩০০টাকা প্রদান করা হয়। গত১৫ জানুয়ারী স্কুলে শিক্ষার্থীদের মাঝে এসব উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। এসময় ছাত্র-ছাত্রীদের ৩০০টাকার মধ্যে ২৩০টাকা দিয়ে বাকি ৭০টাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দলিলুর রহমান তার পকেটস্থ করে। প্রধান শিক্ষক কতর্ৃক টাকা কম দেয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে। এদিকে স্থানীয় এক সচেতন ব্যক্তি নাম না প্রকাশের শর্তে বলেন, সরকার প্রাথমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ঝরে পড়ারোধ ও স্কুলমূখী করতে ৫০% শিক্ষার্থীদের ৩মাস পর পর ৩শ' টাকা করে উপবৃত্তির টাকা প্রদান করে আসছে। কিন্তু কিছু দূর্নীতিবাজ প্রধান শিক্ষকের কারণে ছাত্র-ছাত্রীরা তাদের পরিপূর্ণ টাকা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরো মনে করেন এসব দূর্নীতিবাজ শিক্ষকদের কারণে সরকারের এ ধরনের মহৎ উদ্যেগ ভূলুন্ঠিত হতে চলেছে। এদিকে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এবং শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া ওই টাকা দিয়ে রাতে শিক্ষার্থীদের পড়ানোর জন্য একটি আইপিএস কেনা হয়েছে বলে স্বীকার করেন। এ বিষয়ে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অভিযোগ পেলে তদন্ত করে দেখবেন বলে জানান।

Post a Comment

0 Comments