ভ্রাম্যমান প্রতিনিধি
পেকুয়া উপজেলায় টৈটংয়ের বটতলী এলাকায় বিয়ের আশ্বাস দিয়ে এক যুবতী গর্ভবতী করে প্রতারণা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই যুবতীকে ঔষধ খাইয়ে দিয়ে গর্ভের অনাগত সন্তানও নষ্ট করে
দেয়া হয়েছে। এ ব্যাপারে গত ১৬ জানুয়ারী ওই যুবতী রশিদ আহমদের কন্যা ইয়াছমিন আক্তার বাদী হয়ে একই এলাকার আবু ছিদ্দিকের পুত্র প্রতারক জমির হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল কক্সবাজারে একটি মামলা দায়ের করেছেন।
বাদী তার মামলার আর্জিতে উল্লেখ করেছেন, গত ১ অক্টোবর তার পিতা মাতার অনুপস্থিতির সুযোগ নিয়ে জমির হোসেন ইয়াছমিনদের বাড়িতে গিয়ে তাকে বিয়ের আশ্বাস দেয়। এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণও করে। তখন ইয়াছমিন তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু জমির তাকে বিভিন্ন কথা বলে প্রতারণা শুরু করে। এর কিছুদিন পর ইয়াছমিন অন্তসত্বা হয়েছে মর্মে জমিরকে জানান। জমির এসময়ও অতিসত্তর বিয়ে করে স্ত্রীর মর্যদা দিবে বলে আশ্বস্থ করে। কিন্তু ২৯ ডিসেম্বর তাকে একটি ট্যাবলেট খাইয়ে দেয়। এতে পরদিন ইয়াছমিনের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে বিয়ে করার কোন আলমত না দেখে ইয়াছমিন গত ১৬ জানুয়ারী আবু ছিদ্দিকের পুত্র প্রতারক প্রেমিক জমির হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল কক্সবাজারে জমির হোসেন সহ ৩ জনের নাম উল্লেখ করে ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর ইয়াছমিনকে হুমকিও দেয়া হচ্ছে বলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান। এ ব্যাপারে ইয়াছমিন আক্তার সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।

0 Comments